মহান সৃষ্টিকর্তার মেহেরবানিতে আসা করি সবাই ভালো আছেন। ২০১১ কে বাংলা প্রজুক্তিময় কে বিদায় জানাতে আমাদের এই ব্লগিং কন্টেস্ট। নতুন বছর ২০১২ উপলক্ষে আগামী পহেলা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টিউনারপেজের বিশেষ আয়োজন। আগামী ৩১শে ডিসেম্বার পর্যন্ত মোট ২ মাস এই ব্লগিং কন্টেস্ট চলবে। বাংলা ভাষায় আইটি বিষয়ক আরো লেখক তৈরী করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমাদের সাধ্য নেই আপনাদের সঠিক মূল্যায়ন করা, কোন লেখক কে আসলে সঠিক মূল্যায়ন করা কখনই সম্ভব নয়। একজন লেখকের স্থান অনেক উপরে। এই আয়োজন আসলে ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি কে সকলের কাছে আরো উন্মুক্ত করে তুলতে আমাদের এই আয়োজন। tunerpage.com এর বিভিন্ন বিভাগে লেখা জমা দিয়ে জিতে নিন ১১টি আকর্ষণীয় পুরষ্কার এবং যে কোন পোস্টে মন্তব্য করেও জিতে নিতে পারেন ফ্রী টকটাইমসহ আকর্ষণীয় উপহার। আগামী পহেলা নভেম্বর থেকে টিউনারপেজ ব্লগে পোস্ট করা সকল পোস্ট এই আয়োজনের আওতাভুক্ত, যা চলবে আগামী ৩১শে ডিসেম্বর দিবাগত রাত পর্যন্ত।

লেখা জমা দিয়ে ৫ জন টিজে জিতে নিন ৫টি আকর্ষণীয় পুরষ্কার
*
১ম পুরষ্কার – ১ বছরের জন্য একটি ডোমেইন + ১ বছরের জন্য একটি হোস্ট + ওয়েব সাইট সেটাপ।
*
২য় পুরষ্কার – ১ বছরের জন্য একটি ডোমেইন + ১ বছরের জন্য একটি হোস্ট।
*
৩য় পুরষ্কার – একটি ৪ গিগাবাইট পেন ড্রাইভ + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ।
*
৪ পুরষ্কার – একটি ফোল্ডিং কীবোর্ড + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ।
*
৫ম পুরষ্কার – ১বক্স (১০ টি) ব্ল্যাংক ডিভিডি + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই + ৫০ টাকা ফ্লেক্সিলোড ।
মন্তব্য করে ৬ জন টিজে-মেন্টর জিতে নিন ৫টি আকর্ষণীয় পুরষ্কার
*
১ম পুরষ্কার – ৫০ টাকা ফ্লেক্সিলোড + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ।
*
২য় পুরষ্কার – ৫০ টাকা ফ্লেক্সিলোড + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই।
*
৩য় পুরষ্কার – ৫০ টাকা ফ্লেক্সিলোড।
(মন্তব্য ২ ভাগে ভাগ করা হয়েছে প্রতি মাসে ৩জন বিজয়ি হবেন মোট ৬জন ২ মাসে)
টিজেদের জন্য নিয়মাবলী:-
1. কপি-পেস্ট পোস্টিং সম্পূর্ন নিষেধ। এই ক্ষেত্রে কপি-পেস্টকারী টিজে কে সাময়িক বা স্থায়ী ভাবে ব্লগ থেকে ব্যান করে দেয়া হবে।
2. কন্টেস্ট চলাকালীন সময় টিউনারপেজে প্রকাশিত পোস্টগুলো অন্য কোন ব্লগে প্রকাশ হলে ঐ পোস্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
3. লেখকের নিজের সাইট ছাড়া অন্য কোন ব্লগে প্রকাশ হয়েছে এমন কোন পোস্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
4. পূর্বে কোন ব্লগে অপ্রকাশিত সম্পূর্ণ নতুন লেখা পোস্টগুলো সর্বাধিক অগ্রাধিকার পাবে।
5. পোস্ট করার সময় সঠিক বিভাগ, ট্যাগ, ফিচার ইমেজ ঠিক ভাবে সেট করতে হবে। এবং অবশ্যই কমপক্ষে ১০ লাইনের পোস্ট হতে হবে।
6. অদল বদল, সাহায্য চাই, অন্যন্য ও ফান জোন, ব্লাড ব্যংক, সাহিত্য, English, ডাউনলোড, এন্টি ভাইরাস, রিভিউ বিভাগে প্রকাশিত কোন লেখা পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
7. অন্তত: পক্ষে আপনার পোস্ট টি ৩ জন ব্যক্তিকে ফেসবুক লাইক বাটন দিয়ে লাইক দিতে হবে।
8. আপনার করা পোস্টের মাঝে কোন ব্যক্তি মন্তব্য করলে অবশ্যই উত্তর দিতে হবে যদি মন্তব্যকারি পোস্ট সংক্রান্ত কিছু জানার জন্য মন্তব্য করে থাকেন।
9. উপরোক্ত সকল নিয়ম মেনে ২ মাসে সর্বাধিক পোস্ট করতে হবে তবে মান সম্মত এবং ইউনিক পোস্ট হলে সর্বাধিক পোস্ট না করলেও বিবেচনা করা হবে।
টিজে-মেন্টরদের জন্য নিয়মাবলী:- (টিজেদের আরো উৎসাহিত করতে এই আয়োজন)
1. একটি মন্তব্য অনেক গুলো পোস্টে দেয়া যাবে না এবং একটি মন্তব্য একাধিকবার দিলে, সেটা ১টি মন্তব্য হিসাবে ধরে নেয়া হবে।
2. যেই পোস্টে মন্তব্য করবেন সেই মন্তব্য অবশ্যই পোষ্টের বিষয়ে হতে হবে।
3. আমাদের হেল্প লাইনে করা মন্তব্য এবং সাপ্তাহিক কুইজে করা মন্তব্য গুলো মনোনীত হবে না।
4. যে সমস্ত বিভাগে প্রকাশিত পোষ্ট মনোনয়ন দেয়া হবে না সেখানে মন্তব্য করা হলেও তা গ্রহণযোগ্য হবে না।
বিচারক মণ্ডলী
ভিসিটরদেরকে মুলত: এই ব্লগিং কন্টেস্টের বিচারক বানানো হয়েছে। যে সকল পোস্ট বেশী পঠিত হবে। এবং যে সকল পোস্ট এর মাঝে ফেসবুক লাইক থাকবে। এবং যে সকল পোস্ট এর মাঝে মন্তব্য বেশী থাকবে সেই সকল পোস্ট পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।তবে অবশ্যই আমাদের নিয়মগুলো সঠিক ভাবে নির্ভুলভাবে মেনে চলে যে সকল টিজে পোস্ট করবে তাদের পোস্টগুলো নিয়ে অ্যাডমিন প্যানেল মিটিং করে বিজয়ী ঘোষণা করবে। আপনার পোস্ট মান সম্মত হয়েছে কিনা সেটি প্রাথমিকভাবে ধারনা নিতে পারেন আমাদের এক্সক্লুসিভ বিভাগের পোস্টসমূহ এবং আমাদের ম্যাগাজিন মাসিক টিউনারপেজ থেকে।
বিশেষ নোট
আগামী পহেলা নভেম্বর থেকে টিউনারপেজ ব্লগে পোস্ট করা সকল পোস্ট এই আয়োজনের আওতাভুক্ত আগামী যা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
পুরষ্কার ২০১২ এর জানুয়ারি মাসের সাত (০৭-০১-১২) তারিখে ঘোষনা করা হবে। টিউনারপেজ অ্যাডমিন প্যানেলের সদস্যরা এই প্রতিযোগিতার আওতায় আসবে না। কন্টেস্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন অথবা কোন কিছু জানতে চাইলে ফোন করুন ০১৭১৭৪৮০৬৫২ (অফলাইন অ্যাডমিন মহা প্লাবন) । টিউনারপেজ পূর্ণ অধিকার রাখে যে কোন মুহূর্তে এই আয়োজন বন্ধ করে দেয়ার কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই এবং নিয়মাবলী সাইট এডমিন প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন যে কোন মুহূর্তে। এবং সর্ব ক্ষেত্রে সাইট এডমিনের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
বিশেষ দৃষ্টি আকর্ষণ
আমাদের ব্লগিং কন্টেস্টের স্পন্সর হয়েছেন যারা -|||| ২টি হোস্ট দিচ্ছেন আদি ইসলাম (http://www.aptctg.com/ ) |||| ২টি ডোমেইন এবং একটি ৪ জিবি পেন ড্রাইভ দিচ্ছেন জামিল হোসেন সেজান (http://www.alokborsho.com ) |||| এবং কম্পিউটার বিষয়ক বই গুলো দিচ্ছেন মোহাম্মদ ইখতিয়ার হোসেন (www.e-tech-world.com ) |||| । আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে। টিউনারপেজ আপনাদের কাছে কৃতজ্ঞ।
আপনারা যদি এই আয়োজনের স্পন্সর হয়ে আমাদের সাহায্য করতে চান তাহলে খুব খুশি হবো। স্পন্সর হতে চাইলে এই ঠিকানায় মেইল করুণ [email protected] দয়া করে মেইলের সাবজেক্ট অবশ্যই “স্পন্সর হেল্প” দিবেন।
সুতরাং উপভোগ করতে থাকুন ব্লগিং কন্টেস্ট – ২০১১। সেই পর্যন্ত ভাল থাকুন এবং ভাল রাখুন পাশের মানুষটিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


