somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেনাপোলে মাদক বিরোধী সমাবেশ মাদক বিক্রি না করতে করজোড়ে আহ্বান এমপি শেখ আফিল উদ্দিনের

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি আবেগঘন কণ্ঠে মাদক বিক্রি না করার জন্য মাদক সিন্ডিকেটসহ এলাকার সকল বিক্রেতার প্রতি করজোড়ে অনুরোধ করেছেন।
তিনি বলেন, আমার শার্শা সীমান্তের অলিতে গলিতে মাদকের ছড়াছড়ি। আমি অবাক হয়ে যাই। দয়া করে আপনারা কেউ মাদক বিক্রি করবেন না। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, আর এ যুব সমাজ যদি মাদকের করাল গ্রাসে ডুবে যায় তাহলে এদেশের উন্নতি কখনও সম্ভব নয়।
বুধবার বিকালে যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেনাপোলে মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
শার্শা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার লিটন আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংসদ সদস্য আরো বলেন, মাদক যদি হাতের কাছে পাওয়া না যায় তাহলে আমাদের ছেলেরা মাদক খুঁজতে খুঁজতে একদিন তা ছেড়ে দেবে। তখন আর মাদক প্রতিরোধের জন্য কোনো প্রচার প্রচারনা চালাতে হবে না।
মাদক প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশের মানুষ একসময় সম্মিলিত হয়ে ভাষার জন্য যুদ্ধ করেছিল। তদ্রুপ মাদকের বিরুদ্ধে আমাদেরকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আপনার আমার আদরের সন্তান অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ সম্পদ মাদকের ছোঁয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে। আর যিনি মাদক বিক্রি করছেন তার সন্তানও এই ভয়াবহ নেশা থেকে বাদ যাচ্ছে না।
এ সময় তিনি কঠোরভাবে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সরকারি দলের অর্থাৎ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি ক্ষমতার বড়াই দেখিয়ে আমার শার্শা সীমান্তে মাদকের বেচা-কেনার মধ্যে থাকেন তাহলে আপনারা সাবধান হয়ে যান। কারণ, আপনাদের কারণে আমার জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলা গড়তে ব্যাঘাত ঘটবে তা আমি মেনে নেবো না। এ সময় তিনি পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, মাদক বিক্রেতাদের কোন দল নেই। তারা “জাতির শত্রু” তথা “দেশের শত্রু”। তাই, এদেশে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তেমনিভাবে ধারা বসিয়ে মাদক বিক্রেতাদের ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্রাহিম খলিল, যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক নাজমুল কবীর, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ আহম্মদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×