আমি মুক্তি চাই
এই বিষাক্ত শহর হতে,
হাজারো পাপের বেড়াজাল হতে।
আমি মুক্তি চাই
ক্ষুধার্ত শিশুর কান্না হতে,
সন্তানহারা মায়ের বিলাপ হতে।
আমি মুক্তি চাই
নিঃস্ব বাবার অসহায়ত্ব হতে
বোনের বোবা দৃষ্টি হতে।
স্রষ্টা, আমি মুক্তি চাই
আমার অজানা পাপের অগুণিত শাস্তি হতে।
আমি মুক্তি চাই।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


