somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকেই ফিরে চাই......

১২ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি অবাক কান্ড! আমিও আজ ঠিক ওদের মতই স্বার্থপর হয়ে গেছি। এমনিতে তোমার কথা মনে পড়ে না শুধু যখন সামনে আর কোন রাস্তা থাকে না তখনই শুধু প্যারালাইজড সেই তুমি চোখের সামনে ভেসে আস। কি আশ্চর্য, এতোগুলো বছরের চেনা চটপটে তোমাকে শত চেষ্টাতেও সামনে আনতে পারি না। শুধু পা টেনে টেনে হাটা, ভাল হাতটা দিয়ে অবশ হাতটা ধরে রাখা তোমাকেই মনে পড়ে।কেন হয় এমন? এই তোমাকে ভাবতে যে আমার এতটুকু ইচ্ছা করে না। আমার যে আজ শক্তিশালী কাউকে বড় দরকার। আমার যে পথ এখনো অনেকটাই বাকি। এই দুর্গম, হিংস্র জানোয়ারে ভরা পথে আমার একলা চলতে যে বড্ড ভয় করে। আমি এতটা পথ একলা চলতে পারব না।
জান, ঝড় আসলে দিগিদ্বিকশূন্য হয়ে যখন রাস্তার মাঝে দাঁড়িয়ে কাঁদি তখন কেউ এসে চোখ মুছে দেয় না, হাতটা ধরে কেউ নিয়ে যায় না নিরাপদ দুরত্বে।
আজকাল তোমার গায়ের ঘ্রাণ খুব মিস করি। প্লীজ একটু পাশে এসে দাড়াও। তোমার গায়ের মিষ্টি গন্ধে সুরভিত কর সমস্ত রাজপথ। আমার তৃষ্ণার্ত পৃথিবীকে ভাসিয়ে দাও ভালবাসার বন্যায়।
এই খবরটা কি রাখ যে তোমার বড় মেয়ের সাফল্যে কেউ আজ আর খুশিতে জড়িয়ে ধরে না, তোমার ছেলেটার উস্কোখস্কো চুলগুলো বড় হতে থাকলেও কাটতে আর আজ কেউ বলে না। আর তোমার একটা একগুয়ে রাগী মেয়ে আছে না? তার ভুলে ভরা জীবনটা কেউ শুধরে দেয় না। এতটা কাল কষ্ট যখন করলেই তখন আর কিছু দিন কেন সইলে না?

আমাকে যখন কথা দিয়েছিলে সব ঠিক হয়ে যাবে তখন সব কিছু আরো খারাপ করে দিয়ে কেন চলে গেলে? ঔপাড়ে যাবার তাড়াটা কি এতটাই বেশি ছিল নাকি আমাকে তিলে তিলে শেষ করে দিবার মতলব ছিল ?

কেন চলে গেলে? কেন আর ফিরে আসলে না আমার পাশে?
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ৮:৩১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×