খোলা চিঠি
২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা,
কেমন আছ? কতদিন তোমাকে দেখি না বল তো?তোমার কি আমাকে দেখতে একটুও ইচ্ছা করে না? তুমিও কি বাকি সবার মত স্বার্থপর হয়ে গেলে?নাহ, তা কি করে হয়? তুমিই তো সেই মানুষ যে আমাকে এই পৃথিবীতে আনলে,হাত ধরে হাটতে শিখাল ভাল মন্দ বুঝতে শিখালে। সেই তুমি আজ কি করে বাকি সবার মত জীবন যুদ্ধে একা ফেলে চলে গেলে? আমার কোন ভুলের জন্য যখন কেউ অবাক বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, "এই কাজ কি করে করলে?" তখন উত্তর দিবার মত কিছুই থাকে না। আমার ছোট্ট একটা দোষের কেন এত বড় শাস্তি আমি পাব? আর আমার পরিবারেরই বা কি দোষ? তাদের আমি কি করে কষ্ট দেই? বলতে পারো কবে আমি এতটা সাহসী হব যে চলন্ত গাড়ির সাথে আমার দুরত্বটা ২ সেকেন্ড থেকে কমিয়ে ০ সেকেন্ডে আনতে পারব? কাল একজন ড্রাইভার তো গালিই দিয়ে বসল। জান, আমার গালি শুনে একটুও খারাপ লাগে নি। বরং একটু মুচকি হাসি দিয়েছি। কেন এমন হবে? তুমি কি জান, আমার সেকেন্ড বেস্ট ফ্রেন্ডের পদটাও বদলে গেছে? আমি কোনদিনেই ভাবি নি এই পদটা চেঞ্জ হবে। কেন আমার সাথে এমন হ্ল? তোমার ছোট্ট মেয়েটিকে একটু আগলে রাখ। সে যে চোরাবালিতে আটকা পড়েছে সেটা থেকে যে তার কোন মুক্তি নাই।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন