somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পান করার আদব

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পান করার কতিপয় সুন্নত
১। পানপাত্র ডান হাতে ধরা। আবু
দাউদঃ ২/৫৩০
২। বসে পান করা । আবু
দাউদঃ ২/৫২৩
৩। পান করার পূর্বে বিসমিল্লাহ
ও পরে আলহামদু লিল্লাহ বলা।
তিরমিযীঃ ২/৭
৪। তিন শ্বাসে পান করা। শ্বাস
গ্রহণের সময় পাত্রকে মুখ
থেকে দূরে রাখা।
শামায়েলে তিরমিযীঃ পৃষ্ঠাঃ ১৪
৫। পাত্রের ভাঙ্গা দিক
দিয়ে পান না করা। মিশকাত
শরীফঃ ২/৩৭১
৬। মশক, বদনা, জগ প্রভৃতি পাত্র
যেগুলি বেশী পরিমাণ
পানি ধারণ
করে অথবা ভেতরে কোন পোকা –
মাকড় থাকার সম্ভাবনা থাকে,
এমন পাত্রে মুখ লাগিয়ে পান
না করা। ইবনে মাজাহঃ ১/২৪৪
৭। শুধু মাত্র পানি পান করার পর
নিম্নোক্ত দুআ পড়া সুন্নত।
ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﺳﻘﺎﻧﺎ
ﻣﺎﺀ ﻋﺬﺑﺎ ﻓﺮﺍﺗﺎ ﺑﺮﺣﻤﺘﻪ
ﻭ ﻟﻢ ﻳﺠﻌﻠﻪ ﺑﺬﻧﻮﺑﻨﺎ
ﻣﻠﺤﺎ ﺃﺟﺎﺟﺎ
৮। পানি অথবা শরবত জাতীয়
জিনিস নিজে পান করার পর ডান
দিকে পরিবেশন করা।
তিরমিযীঃ ২/১১
৯। দুধ পান করার পর নিম্নোক্ত দুআ
পড়া। আবু দাউদঃ ২/৫২৪
ﺍﻟﻠﻬﻢ ﺑﺎﺭﻙ ﻟﻨﺎ ﻓﻴﻪ ﻭ
ﺯﺩﻧﺎ ﻣﻨﻪ
১০। পরিবেশনকারী সবার
শেষে পান করবে।
শামায়েলে তিরমিযীঃ পৃষ্ঠাঃ ১৩
১২। অযু করার পর অবশিষ্ট
পানি দাঁড়িয়ে পান করা।
বুখারী শরীফঃ ২/৮৪০
(আল্লামা শামী রহ. লিখেছেনে,
অযুর অবশিষ্ট পানিতে রোগের
প্রতিষেধক রয়েছে।
স্বয়ং তিনি তা পরীক্ষা করেছেন।)
পরিশিষ্টমূলক কিছু আদব।
*অন্য মুসলমান ভাইয়ের
বিষেশভাবে নেককার-পরহেজগার
মানুষদের পান করে অবশিষ্ট
পানি বরকত মনে করে পান করা।
অনেকে অন্য মুসলমান ভাইয়ের
পান করার পর অবশিষ্ট পানি পান
করতে খারাপ মনে করে থাকে।
এটা ঠিক না।
*পান করার পর
অন্যকে দিতে হলে আদব হল
ডানপাশের
ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া।
অবশ্য তার
অনুমতি সাপেক্ষে বামপাশের
জনকেও দেয়া যায়।
*যমীনের উপর বসা এবং বসার
স্থান বরাবর খাদ্যের বর্তন রাখা।
চেয়ার টেবিলে খাওয়া নিষিদ্ধ
না হলেও যেহেতু চেয়ার
টেবেলে খাওয়াতে অনেক
গুলা সুন্নাত ও আদব বর্জিত হয় তাই
তা পরিত্যাগ করা উচিত।
*প্রথমেই খাবার দিয়ে শুরু করা,
কেউ কেউ লবণ দ্বারা শুরু এবং শেষ
করাকে সুন্নাত বলেন, এটা ঠিক
নয়।
*প্রথমেই খাবারের মাঝে হাত
না দেওয়া। বরং একপাশ
তথা নিজের ডান পাশ
থেকে খাওয়া।
*খেজুর বা এ জাতীয় খাদ্য যেমন
বিস্কুট মিষ্টান্ন
একটা একটা করে খাওয়া,
একসংগে একাধিক সংখ্যক
না খাওয়া।
*নবী করীম [সা] খাওয়ার
শেষে হাত এবং মাথায়
ভিজা হাত বুলিয়ে নিতেন, রুমাল
ইত্যাদি দ্বারা হাত
মুছে নেয়াতেও দোষ নেই।
বর্তমানে প্রচলিত হাত পরিস্কার
করার জন্য টিস্যু পেপার ব্যাবহার
করাতেও কোন ক্ষতি নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×