শ্রীমঙ্গল খাসিয়া পুঞ্জির পান গাছের গোড়া কর্তন! আদিবাসী পুঞ্জিতে আতংক
১০ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদিবাসী খাসিয়াদের আবাসস্থল নাহার-১ পান পুঞ্জির জুমে প্রবেশ করে পান গাছের গোড়া কেটে দিয়েছে দুস্কৃতিকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা। আদিবাসীদের উচ্ছেদের জন্যই এ ঘটনার সৃষ্টি করা হয়েছে বলে দাবী করছে পুঞ্জির পান চাষীরা। বিষয়টি নিয়ে পুঞ্জির মন্ত্রী (হেড ম্যান) ডিবারমিন পংতাম এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ইাহার পুঞ্জির বাসিন্দারা জানান, গ্রামের লোকজন জুমে গিয়ে পান গাছের গোড়ায় শিকড় থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। জানা গেছে, পুঞ্জির বাসিন্দা ডিবারমিন পংতামের ২০০, নিমাই পংতামের ৫০০ এবং যৌথ মালিকানার আরও ২০০ গাছসহ প্রায় ৯০০ গাছের গোড়া কে বা কারা কেটে দিয়েছে। শনিবার রাতের কোন এক সময় গাছগুলো কাটা হয়েছে বলে ধারনা করছেন পুঞ্জীবাসি।
পুঞ্জির মন্ত্রী (হেড ম্যান) ডিবারমিন পংতাম জানান, নাহার চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ১৯৮৪ সালে ২০০ একর জমি ইজারা নিয়ে ২৮টি খাসিয়া পরিবার এই জমিতে বসবাস করে পান চাষ করে যাচ্ছেন। তিন বছর ধরে চা-বাগান কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেন তিনি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে
চাঁদ সূর্য হতে শুরু করে এ্যমাজন বনের অদ্ভুত প্রজাপতিটিও
ভিনগ্রহের শত বছর আয়ুর বাসিন্দারা
প্রতিটি ধূলিকণা এমনকি অদৃশ্য পবনও
গভীর সায়রের মৎস্যকন্যা হতে শুরু করে বিস্তৃত...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুনসরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন