somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মন থেকে বলি
অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

দ্য আনডিফিটেড সুপারহিরো (শেষ পর্ব)

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুতরাং প্রথম যে পেশাদার রেসলার গামার চ্যালেঞ্জ গ্রহন করলেন তিনি হলেন আমেরিকার বেঞ্জামিন রোলার। ফাইট শুরু হতে না হতেই গামা রোলারকে গেঁথে ফেললেন ম্যাটে। মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায়। রোলার কোনমতে উঠে দাঁড়াল। কিন্তু এ যে গামা। পরেরবার ৯ মিনিট ১০ সেকেন্ডের মাথায় রোলার আউট। সেদিন ১৫ মিনিটের মধ্যে গামা ১৩ বার রোলারকে আছাড় দিয়েছিলেন।

দ্বিতীয়দিনে গামা একে একে ১২ জন কুস্তিগীরকে কুপোকাত করে দিলেন। লন্ডন রেসলিং ওয়ার্ল্ড মুখ চুন করে গামাকে গ্রহন করতে বাধ্য হলো।

এবার এগিয়ে এলো দু'বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন স্টেইন্সলাস জিবাউস্কো লড়তে। লন্ডনের জন বুল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। শুরু হলো সেই ঐতিহাসিক লড়াই। ১০ই সেপ্টেম্বর ১৯১০। প্রাইজমানি হলো ২৫০ পাউন্ড আর 'জন বুল বেল্ট'।

শুরু হতে না হতেই গামা জিবাউস্কোকে পেড়ে ফেললেন। এরপরের আড়াই ঘন্টা শুধু একই দৃশ্যঃ গামা জিবাউস্কোকে চেপে আটকে রেখেছেন। মাঝা মাঝে অবশ্য দু'এক মিনিটের জন্য জিবাউস্কো 'ছাড়া' পেয়ে উঠে দাঁড়িয়েছিল। কিন্তু ওই অতটুকুই। এরপর আবার একই ভুমিশয্যা। স্টেইন্সলাস বুঝে গেল গামা কি জিনিস। একে তো কব্জা করা তার ক্ষমতার বহু বহু বাইরে। তাই সে ম্যাট আঁকড়ে ধরার ডিফেন্সিভ চাতুরি দিয়ে খেলা শেষ করে দিল। ফলাফলঃ ড্র।

ছিঁচকে কৌশলের কাছে মার খেয়ে গামা দাঁত কিড়মিড় করে ভাবলেনঃ বাছাধন, আরেকটা ফাইট তো বাকি আছে। দেখি ক্যামনে পালাও।

কিন্তু...স্টেইন্সলাস 'বুদ্ধিমান'। মান গেলে যাক, জান বাঁচানো আগে - এই নীতিতেই কিনা পরের খেলার দিন সে আসলই না। ওয়াক ওভার পেয়ে গগেকেন গামা। ফলে গামাকে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ঘোষনা করা হলো।

পরবর্তীকালে জিবাউস্কোর সাথে গামার আরেকবার মোলাকাত হয়েছিল। এবার আর মাফ নেই। মাত্র ৪২ সেকেন্ডেই 'খেল খতম', জিবাউস্কোর পতন।

গামা দেশে ফিরে এলেন।

এসেই লড়তে গেলেন 'পুরোনো শত্রু' রহিম বক্সের সাথে। এবার আর ড্র নয়। ৭ ফিটের দানব রহিম বক্সের কাছ থেকে কেড়ে নিলেন 'রুস্তম-ই-হিন্দ' খেতাব।

অতিমানবিক শক্তিধর এই মানুষটিকে তাঁর পঞ্চাশ বছরের কুস্তির ক্যারিয়ারে সারা পৃথিবীর কোন মল্লবীরই হারাতে পারে নি। হি ইজ দ্য আনডিফিটেড রেসলার। এই বিশ্বরেকর্ড কখনই ভাঙ্গা সম্ভব হবে না। আসলে বলা উচিৎ, কেউ তাঁকে হারাতে পারেনি। না স্বদেশে, না বিদেশে।যোগ্য প্রতিদ্বন্দ্বীর অভাবে ১৯৫২ সালে তিনি কুস্তি থেকে অবসর নেন।

গামা মারা যান ১৯৬০ সালে, অবিভক্ত পাকিস্তানের লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ কটা বছর তিনি হৃদরোগ আর এজমাতে ভুগছিলেন।

গামা সম্পর্কে আরও কয়েকটি তথ্য
--------+-------------+--------

১। গামা দুটি বিয়ে করেছিলেন। একজন পাকিস্তানি, অন্যজন বরোদা, গুজরাটের।

২। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ শরীফ গামার নাতনি।

৩। গামা কঠোর নিয়মে ব্যায়াম করতেন। অবিশ্বাস্য শোনালেও প্রতিদিন তিনি ৫০০০ বৈঠক এবং ৩০০০ বুকডন দিতেন।

৪। গামার ডায়েটটাও জেনে নিন। প্রতিদিন ২০ লিটার দুধ, ৬টা মুরগি, দেড় পাউন্ড আমন্ড বাদামের পেস্ট দিয়ে বানানো টনিক, আধ কেজি মাখন, ৪ কেজি ফল আর প্রচুর 'আখনি'।

৫। ব্রুস লি'র অনুপ্রেরণা ছিলেন গামা। ব্রুস তার এক্সারসাইজের মধ্যে বৈঠক আর বুকডনের একটা সংমিশ্রিত রূপ ঢুকিয়েছিলেন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×