somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মন থেকে বলি
অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

আর্লি লার্নিং - বেস্ট লার্নিং

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়াচ্ছিলাম দুই ছেলেকে।

আসলে বদলি ডিউটি দিচ্ছি বউএর।

দুটোই ট্যাটন-দ্য-গ্রেট। রবার্ট ব্রুসের মত ধৈর্য্য না থাকলে ৫ মিনিটের বেশি হস্তদ্বয়ের সঞ্চালন সংবরন করা অসম্ভব।

চেষ্টা করছি রবার্ট ব্রুস হওয়ার। কিন্তু বিধি না চাইলে কি হবে।

দুইপাশ থেকে দুইজন একসাথে ডেকে ওঠে। একবার বলে 'সায়েন্স পড়া ধর, বাবা'। আরেকবার বলে, "ওই যে, দেখ বাবা, ভাইয়া পড়ে না।" একজনকে ধরতে গেলে আরেকটা সাথে সাথে পালায়।

মাঝে একটা ফোন এসেছিলো ১ মিনিটের জন্য। হ্যালো বলার আগেই ঠক...ঠক শব্দে তাকিয়ে দেখি, সোর্ড ফাইট হচ্ছে উইকেট দিয়ে। হুমায়ুন আর দারাশিকো।

মাথায় চন করে রক্ত উঠে গেলো।

নিজেকে শান্ত করে আওরঙজেবের স্বরে ডাকলাম, "এই, টেবিলে আয়।"

হতাশ দুই সমরনায়ক যুদ্ধক্ষেত্র ছেড়ে 'তুচ্ছ' পড়ার টেবিলে ফিরে এলেন। কিছুক্ষন পেন্সিলের খস খস শব্দ। এরপরই বামপাশ থেকে আবদার উড়ে এলো। "এগুলো তো অনেকবার করেছি। চল না খেলি, বাবা।"

প্রথমে ভাবলাম বলিঃ একদম জান শেষ করে দেবো। সামলে গেলাম । বদলে উপদেশ দিলাম দুই মিনিট। যদি মটিভেট করা যায়, দেখি না।

"দেখো বাবারা, আম্মু কত কষ্ট করে তোমাদের জন্য। যদি এসে দেখে তোমরা পড়ার টেবিলে নেই তাহলে অনেক মন খারাপ করবে, তাই না? প্লিজ পড় বাবা। আম্মু তাহলে খুশি হবে।"

কিছুক্ষন চুপচাপ।
এরপর এলো অমোঘ বাণী....বাম পাশ থেকে।

"তুমি আসলে আম্মুকে অনেক ভয় পাও, বাবা। এটা একদম present tense এর মত সত্যি।" দারাশিকোর (বড় পুত্র) গলা।

সাথে ইংলিশে টিপ্পনি যোগ হলো হুমায়ুনের, মানে ছোট পুত্রের - "Pops, you are the shame for all man...!"

আমার হতাশ কন্ঠ এবার উত্তর দিল -

"বাবাসকল। বড় হও, বিয়ে কর। নিজেরাই বুঝবে। দুনিয়ার সব বাবাই আম্মুদের ভয় পায়। তোরাও পাবি। নিশ্চিন্ত থাক।"

কে যেন বলেছিলঃ শিশুদের হ্যাঁ বলুন। মরার আগে তাকে যেন একবার হাতের কাছে পাই গো প্রভু!
.
.
নিকেতন/৩রা ডিসেম্বর

(ছবিতে গল্পের কুশীলবদ্বয় - আইমান ও তওসিফ)

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×