হর্ণ দিয়েই যাচ্ছি। সরে না।
রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটছেন। দুটো হাতই ব্যস্ত। ডানহাত কানে ফোন ধরে রেখেছে। ঠোঁট নড়ে যাচ্ছে অবিরাম। আর বাম হাত আয়েশ করে লুঙির ওপর দিয়ে পাছা চুলকাচ্ছে। যেন নিজের বেডরুম। ঘুমোবার জন্য দরজা থেকে বিছানা পর্যন্ত হেঁটে যাচ্ছে। কেউ দেখার নেই...। তাই কোনকিছু কেয়ার করারও নেই।
ট্রেন আসছে। তারস্বরে হুইসেল মারছে ড্রাইভার ব্যাটা অন্তত একমাইল দূর থেকে। সর...সরে যা।
লাইনের ওপর দিয়ে ব্যালান্স করতে করতে তিনি হাঁটছেন। এক কানে ফোন। আরেক কানে মনে হয় খোল। শব্দ ঢোকার কোন পথই রাখেনি। সমস্যা কি? এ তো বেডরুম। কি নিশ্চিন্ত..!
পুরো রাজপথ, রেলপথ বেডরুম করে ফেলেছি।
এখন আকাশপথটাই বাকি।
মোরালঃ
(পুরোনো)
একবার ঘর ছেড়ে বেরিয়ে পড়, পুরো পৃথিবীটাই তোমার ঘর হয়ে যাবে।
(বর্তমান)
একবার ঢাকার রাস্তায় নেমে পড়, পুরো রাস্তাটাই তোমার বেডরুম হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


