জল থেকে উঠে এলো সে।
জলমানবী, না কি জলপরী?
সমুদ্রে ঢেউ ওঠে বিপুল উচ্ছাসে
আদিম মানব দেখে তারে নয়ন ভরি।
ছুঁতে চায় তারে। বাড়ায় ব্যাকুল দু'হাত
জলপরী ডুব দেয়। মাথা করে কাত
ছুঁড়ে দেয় অধরের দুষ্টু হাসি, অবহেলায়।
মানবের কাছে সে অধরাই রয়ে যায়।
এ সেই আদিম খেলা, পাওয়া না পাওয়ার,
পুরুষের নিয়তি তাকে টানে বারে বার।
ছোটে পতঙ্গের মত অগ্নিশিখা পানে,
না পাওয়ার বিরহ শোনে হৃদয়ের কোণে।
ইতিহাস বলে নারীর প্রেমের নিঃশ্বাসে
পুরুষ হয়েছে তার আজ্ঞাবহ দাসে,
সজ্ঞানে। সে যে ভালবেসে যায়
ভাবে না কভু পায় কি না পায়।
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


