
কাব্য নয়, এবার হবে শুধু গল্প বলা।
ঝুলে থাকে একলা সে যন্ত্রদানব,
যান্ত্রিক চোয়ালে তার লাগে মৃদু দোলা,
আকাশের ব্যাকড্রপে লাগছে আজব।
অস্তমিত রবি শুধু আবির মাখায়।
সোনালি ছড়িয়ে সে যে আকাশ রাঙায়।
একাকী ক্রেনটা দাঁড়িয়ে উদ্ধত শিরে
সূর্যকে ডুবে যেতে দেখে ধীরে ধীরে।
আর সব ঘোলাটে, কালো, আবছায়া
দুরন্ত নগর সে প্রাণহীন কায়া
এ আমার প্রিয় ঢাকা - প্রাণছোঁয়া মায়া।
----------------------------
কথা ও ছবিঃ দুটোই আমার হবি
যন্ত্রঃ গ্যালাক্সি এজ এর মন্ত্র
----------------------------
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



