তোমার জন্য আজকে বসি খুলে সাদা খাতা,
রাখছি তুলে বুকের জমা কষ্ট ভরা কথা।
শরীড়টাকে উহ্য রেখে মনটা টেনে এনে
কলমটাকে বর্শা করে গাঁথব কোণে কোণে।
ঝাঁঝরা করা বুকের মাঝে বানিয়ে বিশাল ক্ষত,
আনন্দেতে হাসবে বল আর কতকাল? কত?
বলতে হবে আজকে তোমায় খেললে কেন নিয়ে?
গুমরে মরা কষ্ট কান্না দেখলে চেয়ে চেয়ে।
বললে না কো ছোট্ট কোন সহানুভূতির শব্দ,
মিথ্যে আশায় নাচিয়ে আমায় করলে ভীষন জব্দ।
কেন আমার মনকে এত কষ্ট দিলে তুমি?
এমনিই ওটা বিলিয়ে দিতাম তোমার জন্য আমি।
কেন তবে কাটলে ওটা? নিংড়ে নিলে খুব।
পিষলে পায়ে, একটু তোমার কাঁপল না কো বুক?
-----------------
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



