যখন হতাশা জড়িয়ে ধরে,
অথবা বেদনারা আক্রমন করে,
কিংবা কামনার সংক্রমন ঘটে,
যদি আর্তনাদ জমে ওঠে,
তবে কি কান্নার দেয়াল তোলো?
অর্থাৎ ভালবাসাকে ছুঁড়ে ফেল?
যদি মনে প্রশ্ন জাগে,
জিজ্ঞাসার ঝড়ের আগে।
কষ্ট আর্তনাদ করে,
প্রিয় কোন মানুষের তরে।
তবে কি শূন্য মনকে ভাবতে বলো?
অথবা ভালবাসার আগুন জ্বালো?
তোমার চিন্তা তোমারই থাকে;
আক্রমনাত্মক বিপ্লব ঘটার ফাঁকে।
তাহলে যাও অজ্ঞাতবাসে।
উত্তর পাবে তোমারই পাশে।
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



