somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নো ঢিলে চার পাখি

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা নয়, দুটো নয়, একেবারে চার চারটে।

খুলেই বলি তাহলে।

আজ একটা দাওয়াত ছিল। যার বাসায় তার ছেলে রিদম আমার ছোট ছেলে তওসিফের সাথে আর মেয়ে রাইদা পড়ে আমার বড় ছেলে আইমানের সাথে। আমরা বড়রা এক রুমে গল্প করছি আর ছোটরা আরেক রুমে খেলছে।

যখন সেই বাসা থেকে বের হচ্ছি, আইমান, মানে আমার বড় ছেলে আমাকে ফিস ফিস করে বললোঃ

- বাবা, তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই।

- কি কথা, বলো বাবা।

- না, আম্মুর সামনে না। বাসায় গিয়ে একা তোমাকে বলব।

আমার তো ভালই কৌতুহল হলো। ঘটনা কি? তবে এ-ও মনে হলো, ছেলের আমার বাবার সাথে প্রাইভেট টক তৈরি হচ্ছে। ভাল লক্ষণ।

রাতে, বিছানায় শুয়ে ছেলে আমার বোমাটা ফাটাল।

- এবার বল তো বাবা ঘটনা কি?

- আজকে রাইদা আমাকে একটা কথা বলেছে।

আইমানের মুখে লজ্জা মাখানো হাসি। আমি হালকা আন্দাজ করার চেষ্টা করছি। প্রশ্ন চালিয়ে গেলাম।

- কি বলেছে?

- বলেছে যে ওদের ক্লাসের মনিষা, স্বর্ণা আর ফিমা - এই তিনজনের....

- কি, তিনজনের কি?

- রাইদা বললো They have a secret crush on me.

- এঁ...তুমি কি বললে এ কথা শুনে?

- আমি কি বলব? থ্যাংক্স বললাম আর জিজ্ঞেস করলাম কেন ওরা এটা বললো। তখন রাইদা বললো যে 'তুমি অনেক স্মার্ট আর হ্যান্ডসাম, তাই'।

- আর কিছু বলে নি রাইদা?

- হুঁ বলেছে। ও বললো I also have crush on you. You are very handsone.
.
.
.
এদ্দিন এক ঢিলে দুই পাখি মারার কথা শুনেছি। কিন্তু এ যে দেখি চার পাখি নিজেই হেঁটে চলে এসেছে ঢিল ছোড়ার আগেই। নিভার এর কাছ থেকে শুনলাম এদের মধ্যে মনিষা না কি দারুন সুন্দর। ছেলেদের হার্টথ্রব। আমি নিজে পাকড়াতে পেরেছিলাম একটাকে, তাও বিশ বছর বয়সে। ছেলে যে আমাকেও ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেল।

এখন ছেলের একটাই প্রশ্নঃ বাবা, ওরা আমাকে এইটা বললো কেন? অবশ্য প্রশ্নের সাথে সাথে মুখ জোড়া লাজুক হাসি। আমি বললাম, তোমাকে পছন্দ হয়েছে, তাই বলেছে। তোমার যখন এরকম কাউকে পছন্দ হবে, আমাকে জানিও। আমি কিছু টিপস দিয়ে দেব কি বলতে হয় মেয়েদের। ছেলের উত্তরঃ ধুর বাবা, তুমি যে কি দুষ্টু। আমি ছোট না? আমার টিপস লাগবে না।

আমি বললামঃ বাবারে, সময় হলে ঠিকই লাগবে। তোর বাপ এ ব্যাপারে এক্সপার্ট।


অহোঃ কি আনন্দ!


আমি শ্বশুর হওয়ার পথে একধাপ এগিয়ে গেলাম আজ।


#আব্বাকাহিনী
২১ অক্টোবর, ২০১৭ | রাত ১১:৫১ মিনিট
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×