সময়ের অাগেই তুমি এসেছ চলে
ডাকব তোমায় কী বলে।
বেবি অফ নাজমা
হাসপাতালের তকমা।
বুলেট কন্যা
দিয়েছে নাম সাংবাদিক কজনা।
বুলেট তোমায় স্বাগত জানায়
নাম দিয়ে কী কাজ তোমায়।
তবুও তোমার বাবা দিয়েছে এক নাম
সুরাইয়া বলে জানলাম ।
আমাদের ক্ষমা কর হে বেবি
কিছুই করতে পারে নি এ কবি।
এরই মধ্যে ভেসে ওঠে অন্য এক ছবি
শিশু রাকিব হার মানিয়েছে সবি ।
খুন হয়েছে সে পায়ুপথের বিভৎসতায়
ঘৃণার বিশেষণ যার কাছে অসহায়।
মনুষত্ব্য গিয়েছে শয়তানের সভায়
তা দেখে শয়তান ভয় পায় ।
বেবি অফ নাজমা
তুমি আমাদের কর ক্ষমা।
রাকিবের কাছে করজোড় প্রার্থনা
তুমি আমাদের কর মার্জনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


