somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবির পোস্টারের প্রদর্শনী

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারুকলার জয়নুল গ্যালারিতে চলছে ছবির পোস্টারের প্রদর্শনী। প্রদর্শনীতে আছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় ৬৫ বছরের খতিয়ান থেকে নির্বাচিত ৫০ টার মতো ছবির পোস্টার। পোস্টারে আছেন রহমান-শবনম, রাজ্জাক-কবরী-সুজাতা-শাবানা-ফারুক-সুবর্ণা-আসাদ-মোস্তফা-নাদিম-চম্পা-শাবনুর...পোস্টারে সবাই খুব সেকালের, কিন্তু কমবয়েসি। অনেকেই বর্তমানে প্রয়াত। গতপরশু প্রদর্শনীর উদ্বোধনী মুহূর্তে প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী বললেন,' উত্তম-সুচিত্রার ছবি না দেখে একদিন রহমান-শবনমের 'তালাশ' দেখেছিলাম, এসব পুরোনো ছবির পোস্টার দেখে ষাট ও সত্তুর-এর সোনালি দশক চোখের সামনে ভেসে উঠছে।' উদ্বোধনের বিশেষ অতিথি তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি বললেন, 'সময় ধরে রাখা এধরনের প্রদর্শনীর গুরুত্ব অনেক। আয়োজকদের উৎসাহ দিলেন তিনি। সে-ক্ষণে উপস্থিত ছিলেন ফিল্ম আর্কইভ-এর ডিজি কামরুন্নাহার আপা, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, তথ্যচিত্রনির্মাতা মানযারে হাসীন মুরাদ, ক্রিটিক অনুপম হায়াৎএবং গণমাধ্যমের একঝাঁক সাংবাদিকসহ নানাবয়সের দর্শক। সব্বাই খুব কৌতূহলী, বাংলা ছবির পুরোনো দিন যেন জয়নুল গ্যালারিতে ফ্রেমবন্দি হয়ে ঝুলছে। বাংলাদেশের সামাজিক বিবর্তনও এই 'ছবি' বা 'সিনেমা'র পোস্টারের মধ্যদিয়ে ফুটে উঠেছে।
গতকাল, গ্যালারিতে পেলাম একজন প্রবীণ অভিনেতাকে, বললাম, কী দ্যাখেন? তিনি বললেন, 'হারিয়ে গিয়েছি। সেই হারানোকে দেখি।' তাকে সান্ত্বনা দিলাম, 'হারাননি, আছেন।'
গ্যালারিতে গান বাজানো হচ্ছে। সবই আমাদের ছবির গান। দেখতে দেখতে, ছবির পোস্টারের এই প্রদর্শনীটা চৈত্রের শেষ সপ্তাহে অনেকের মনেই হারিয়ে ফেলা জ্বলজ্বলে সময়ের জন্য হাহাকার হয়ে উঠেছে। পোস্টার দেখা শেষে গ্যালারি থেকে বেরিয়ে যাওয়ার সময়ই হয়তো অডিও লেভেল থেকে জব্বারের গলায় ভেসে আসছে বহুদিন বাড়িছাড়া এক সারেং এর মর্মের আকুতি-- ওরে নীল দরিয়া...আমায় দে রে দে ছাড়িয়া/ বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে/ কান্দে রইয়া রইয়া...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×