somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অামরাও মনে মনে 'রাজপুত্তুর'

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অামরাও মনে মনে 'রাজপুত্তুর'


রাজপুত্তুর-এর কাস্টিং ভাবনা ছিল, ক্যামেরার সামনে প্রথম--এমনদের নিয়েই কাজটা করব। অনেকদিন বাদে ছবি বানাতে বসে সব কিছুকেই নতুন লাগছিল। নতুনদের নিয়ে কাজ করতে গিয়েই একমাস রিহার্সেল করা হয়েছে। দাদুর চরিত্রেও প্রথম কাস্ট ছিলেন অভিনয়ের বাইরের একজন সৃজনশীল ব্যক্তিত্ব। অামার অত্যন্ত শ্রদ্ধাভাজন। শ্যুটিংয়ের ৪ দিন অাগে নির্ধারিত হল ভাস্বর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পুপের দাদু। কবিতা অাবৃত্তিগত কারণে ভাস্বর দা সমধিক পরিচিত মানুষের কাছে, অভিনয়ে তাঁকে ক্বদাচিৎ পাওয়া গেলেও, তাঁকে একবাক্যে 'অভিনেতা' বলা মানুষ কম বলেই মনে হয়। কামালউদ্দিন কবির নাট্য-নির্দেশক বটে, অভিনেতা হিসেবে তাকে কোথাও দেখিনি। এ ছবিতে তিনি পুপের গৃহশিক্ষক কিশোরী চট্টোপাধ্যায়। দইওয়ালা অসীম গোসাই তো সাধু, সাভারে থাকেন, মাঝেমধ্যে ঢাকায় অাসেন। ঝিনেদার বিষয়খালির মানুষ। অ্যাপোলো মানে কাবুলিওয়ালা, অ্যাপোলো অামার বহুবছরের বন্ধু, অ্যাপোলো'ও সাধু।
তারপর ওই লিলিপুট দলের সঙ্গে তো একমাস বকা-ঝকা-কান্না-কাটি-নালিশ-বালিশ-অাদর-অাশ্বাস-বিশ্বাস-অ্যাক্টিং ডেভেল্যপমেন্ট, স্ক্রিপ্ট নিয়ে প্রতিদিনই কথা...কথার কী অার শেষ অাছে? কথার 'শেষ হলে মজা কোথায়?'
তারপর অামরা শ্যুটিং-এ যাই, গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে, রিমি অাপাদের বাড়িতে। বাড়ির তিনপাশেই বিস্তৃত শালবন। শালবনই 'রাজপুত্তুর' ছবির গল্পের কেন্দ্রীয় পটভূমি। রিমি অাপাকে কে না চেনেন? বর্তমান সংসদের পার্লামেন্ট মেম্বর তিনি, তারও চেয়ে বড় পরিচয় বোধ করি তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে কোলকাতায় অবস্থিত প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনীতিতে প্রজ্ঞাবান-দূরদর্শী নেতা তাজউদ্দিন অাহমদের সন্তান। ঢাকা জেলে বন্দি অবস্থায় যে ৪ নেতাকে জেলের ভেতরেই রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছিল, তাজউদ্দিন অাহমদ তার একজন। এই বাড়িতেই তাজউদ্দিন অাহমদ জন্মগ্রহণ করেছেন। দোতলা বাড়ি, বাড়ির বয়স শতবর্ষ হতে চলল। রিমি অাপার প্রতি টিম-রাজপুত্তুর ভীষণ কৃতজ্ঞ, রাজনীতিবিদ তাজউদ্দিন অাহমদের বাড়িকে 'রাজপুত্তুর'এর প্রধান লোকেশন হিসেবে স্বাধীনভাবে ব্যবহার করতে দেওয়ার জন্যে। দরদরিয়া এলাকার মানুষও খুব সহযোগিতাপরায়ণ।
অাসল কথা কি, অনেক মানুষের সহযোগিতা লাগেই, সিনেমা বানাতে গেলে। একটি সিনেমাবান্ধব সমাজ হয়তো এখনো অামাদের প্রতিণ্ঠা হয়নি, তাই বলে কি! একদিন হবে। এটাই জীবন। তাজউদ্দিন অাহমদ কিম্বা রিমি অাপা কিম্বা তাঁর কল্যাণেই দরদরিয়া গ্রামবাসী টিম-রাজপুত্তুর-কে চাহিদা অনুযায়ী সাপোর্ট দিয়েছেন। রিমি অাপাদের বাড়ির তত্ত্বাবধায়ক খোকা ভাই ও তার সহকারি হাসানুল কাকার নামও রাজপুত্তুর' টাইটেলে লেখা হয়েছে।
তবু সব নাম লেখা হয় না, সব ভালোবাসা কৃতজ্ঞতায় শেষ করা যায় না।
সেটা মনে মনেই থেকে যায়। মনের উপরে অার কি! মনের মধ্যেই তো চলে অাসল সিনেমা। সিনেমায় মনে মনে অামরাও তো 'রাজপুত্তুর'। তাই না?

ভালোবাসা, সবার জন্যে--
টোকন ঠাকুর
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×