somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁটা সিনোপসিস

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁটা সিনোপসিস


অতীত, বর্তমানের ভেতর দিয়ে ভবিষ্যতে প্রবিষ্ট হয়, কিন্তু 'কাঁটা' ছবির কাহিনীতে ভবিষ্যত, বর্তমানের ভেতর দিয়ে অতীতে অনুপ্রবিষ্ট হবে। দেখা যাবে, সুবোধ ও স্বপ্না ১৯৮৯ সালে ভাড়াটে হয়ে অাসে পুরোন ঢাকার ভূতের গলিতে। এতে মহল্লাবাসিদের অালাপ-অালোচনায় অনুমান-অাশঙ্কা জাগে যে, এই দম্পতিও শেষমেষ কুয়োয় ডুবে মরবে এবং তারাই হয়তো সুবোধ-স্বপ্নাকে মেরে ফেলবে। কারণ, ১৯৭১ সালেও একজোড়া দম্পতি এই একই বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিল, তখন, হিন্দু ও মুক্তিযোদ্ধা অন্বেষণকারি পাকবাহিনীর হাত থেকে বাঁচানোর জন্যে এক মহল্লাবাসি প্রথমে সুবোধকে কুয়োয় ফেলে দেয় এবং পরে কুয়ো থেকে সুবোধ ও স্বপ্নার লাশ একসঙ্গে ওঠানো হয়। এছাড়াও, মহল্লাবাসিরা মনে করতে পারে যে, '৭১ এরও কয়েকবছর অাগে, ১৯৬৪ সালে একজোড়া নবীন দম্পতি এই একই বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিল। তখন শ্রাবণ মাস, উঠোনের কুয়ো ছিল পানিতে প্রায় পূর্ণ। একরাতে, বৃষ্টি ছিল না কিন্তু শ্রাবণের অাকাশে ছিল পূর্ণিমার চাঁদ। সেই চাঁদ ভেসে ছিল উঠোনের কুয়োর টলোমলো জলে। সদ্য বিবাহিতা স্বপ্না কুয়োর জলে ভাসমান সেই চাঁদ ধরতে গিয়ে কুয়োতে পড়ে যায়। পরদিন সকালে কুয়ো থেকে সুবোধ-স্বপ্নার পরষ্পর অাঁকড়ে থাকা লাশ ওঠানো হয়। তাই, একই বাড়িতে ১৯৮৯ সালে যখন অাবার একই নামের (সুবোধচন্দ্র দাস -স্বপ্নারানী দাস) একজোড়া ভাড়াটে হয়ে এলো, মহল্লাবাসিদের মনে অাতঙ্ক জাগে, এই দম্পতিও কুয়োয় ডুবে মরবে এবং ডুবিয়ে মারবে তারাই। এবং একদিন, ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গার খবরের সূত্র ধরে সুবোধ ও পেটে বাচ্চা বহন করা তার স্ত্রী স্বপ্নাকে কুয়োয় ফেলে মেরে ফেলল মহল্লাবাসিরা।
তারপর, মহল্লাবাদের অনুতাপ হয়, তারা হয়তো কাজটা ঠিক করেনি। তখন তারা কোদাল দিয়ে মাটি কুপিয়ে সেই কুয়ো বুজিয়ে ফ্যালে কারণ তারা মনে করে যে, কুয়ো থাকার ফলেই বারবার এই 'হিন্দু-দম্পতি'র হত্যা-মৃত্যু সংঘটিত হচ্ছে। যদিও বাড়িওয়ালা অাব্দুল অাজিজ ব্যাপারি বিষ্মিত হয়ে জানায় যে, এই নামে কোনো দম্পতি তার বাড়িতে কোনোকালেও ভাড়াটে হয়ে অাসে নাই। সবই মহল্লাবাসিদের বানানো গল্প। এবং শেষপর্যন্ত দেখা যাবে, এই বাড়িতে অাদতে কোনো কুয়ায় নাই। সবই মহল্লাবাসিদের মনোজগতের গল্প। 'কাঁটা' ছবিতে সুবোধ-স্বপ্নার উপস্থিতি কিম্বা অন্তর্ধান দৃশ্য সত্য হলেও সত্য নয়, সত্যাবিষ্ঠ।
'কাঁটা' এককথায়, পুরোো ঢাকার ভূতের গলি মহল্লাবাসিদের অসহায়ত্ব, অাত্মগ্লানি ও বিভ্রান্তির গল্প।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×