পাতাবাহার
কবিতা লেখামাত্রই অামি সেই কবিতার মা
কয়েকদিন পর, নতুন অারেকটি কবিতা লেখামাত্রই
অামি সেই অাগের কবিতার খালা
তারপর অারো কবিতা লেখা হলে অনেক অাগের কবিতাকে
দূরের অাত্মীয় মনে হয়
কবিতা যখন ছাপা হয়, অন্যেরা পাঠ করে
তখন তো সেই অাগের কবিতা অনেকটা অচেনা হয়ে পড়ে
অামার পুরোনো কবিতাগুলো পড়তে গেলে মনে হয়
এরা সেই বাল্যবন্ধু, যাদের নামই প্রায় ভুলে গেছি
দেখলেও চিনতে কষ্ট হবে (কাউকে কাউকে তো চিনবই না)
তার মধ্যেও ঠিকই চিনে ফেলব, অামার কোন কবিতাটি খুব জেদি ছিল
কোন কবিতাটি সেই মেয়ে, ক্লাস নাইনে উঠেই যে-বিষ খেয়েছিল প্রেমে
যে-কখনো দশম শ্রেণিতে উঠবে না অার
হয়তো সেই কামরাঙা কবিতাটির নাম ছিল পাতাবাহার
কালের খেয়া, সমকাল ৪.৯.১৫

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



