somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'কাঁটা দ্য ফিল্ম'_নির্বাচিত চরিত্র-সংবাদ_প্রস্তুতি চলছে, প্রস্তুত থাকুন

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'কাঁটা দ্য ফিল্ম'_নির্বাচিত চরিত্র-সংবাদ_প্রস্তুতি চলছে, প্রস্তুত থাকুন
.....................

'কাঁটা দ্য ফিল্ম' এর চিত্রনাট্যে যত চরিত্র এবং অডিশনে অাগত চরিত্র_এখন চরিত্রসমূহের ডিস্ট্রিবিউশন চলছে কাগজে কাগজে। চরিত্র দুইশো'র অধিক। চরিত্রেরা তিন সময়ের মানুষ। তারা ১৯৮৯-৯০, ১৯৭১ ও ১৯৬৪ সালে বসবাসরত পুরান ঢাকার ভূতের গলির বাসিন্দা। সেহেতু চিত্রনাট্যে বর্ণিত চরিত্র অার অডিশনে অাগত গল্পের বাস্তবতায় নির্বাচিত চরিত্রদের সামনাসামনি উপস্থিত ঘটিয়ে সমন্বয় চলছে। কিন্তু দু'শো'র অধিক চরিত্র! এ কী চাট্টিখানি কথা? যদিও এ ব্যাপারে 'কাঁটা ক্যাম্প টু'তে ডে-নাইট কর্মতৎপরতা চালিয়ে 'কাঁটা দ্য ফিল্ম' টিম যথেষ্ট সন্তোষজনক অবস্থানে পৌঁছেছে, এমনটা অামরা অনুভব করি। ফলে, সময় এলো চিত্রনাট্য ধরিয়ে দেওয়ার, এরপর সময় রিহার্সেলের। প্রস্তুতি চলছে, প্রস্তুত থাকুন...

২০১৭ সালের প্রান্তে দাঁড়িয়ে অামরা খুঁজেছি পুরান ঢাকার ভূতের গলির ২৮ বছর অাগের একদল বাসিন্দা, ৪৬ বছর অাগের একদল বাসিন্দা ও ৫৪ বছর অাগের একদল বাসিন্দাদের। যারা এই তিন সময়ের বিভিন্ন চরিত্রে 'কাঁটা দ্য ফিল্ম' এর অভিনেতা-অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের জন্যে প্রাণ উজাড় করা অভিনন্দন, মন্ময় ভালোবাসা জানাচ্ছি। এখন থেকে অাপনারাও 'কাঁটা দ্য ফিল্ম' টিম মেম্বর। অাপনি কাঁটা'র একজন, এ অাপনাকে বিশ্বাস করতে হবে। কেননা, কবি বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু...

নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম' একটি ইতিহাস-নির্ভর ছবি। সময় এখানে প্রধান ফ্যাক্টর। যারা বিভিন্ন চরিত্রে নির্বাচিত হয়েছেন, তাদের নিয়ে কাজ শুরু হবে শিগগিরই। ইতিহাসের সেই সময়টা কেমন ছিল, তখনকার ভূতের গলির বাসিন্দাদের পোশাক-পরিচ্ছেদ, অর্নামেন্টস, চুল কাটা, বচন-অালোচন-ভাবনা ভঙ্গি বিষয়-বাসনা কেমন ছিল, কি ছিল_সেটি ধরতে পারাই এ চিত্রের গন্তব্য।

ক্যামেরার পেছনের যারা, তারা, সামনের যারা, দূরত্ব কমিয়ে তাদেরও একই গন্তব্যে পৌঁছুতে হবে।
নির্বাচিত চরিত্রদের ফোন করে জানিয়ে দেওয়া হবে, তাদের পরবর্তী করণীয় কাজকর্মের শিডিউল।
নভেম্বরের হিমরাতে নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম'এর পক্ষ থেকে উষ্ণতা জানাচ্ছি অাপনাকে, 'কাটা দ্য ফিল্ম' এর নির্বাচিত অ্যাক্টিং মেম্বরকে। এবং যারা চরিত্র অনুযায়ী নির্বাচিত নন, 'কাঁট দ্য ফিল্ম' তাদের কথা মনে রাখবে, নিশ্চয়ই তাদের সঙ্গে পরবর্তীতে অামাদের অাবার দেখা হবে। কাজের কথাই হবে।

শুভেচ্ছা

টোকন ঠাকুর
কাঁটা ক্যাম্প টু
বড় মগবাজার রেলগেইট
১৬ নভেম্বর, ২০১৭
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×