সরকারী বা বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি বর্গের কর্মকান্ডে আমরা স্বচ্ছতা প্রনয়নের কথা বলি । বিষয় টা নিয়ে প্রচুর চেষ্টা চলছে কিন্তু এ ধরনের কাজ বাস্তবায়ন অত্যন্ত দুরূহ বলে প্রতিয়মান হচ্ছে ।
কিন্তু এটা খুব সহজেই সম্ভব । কিভাবে ?! বলুন তো ।
ঢাকার প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি গুরুত্বপূর্ণপদের ব্যাক্তিদের সাথে সার্বক্ষনিক ক্যামেরা এবং মাইক্রোফোন সংযুক্ত থাকবে । ক্যামেরা আর মাইক্রোফোন গুলো অত্যন্ত ক্ষুদ্রাকৃতির হবে, যাতে এগুলো তাদের সাথে রাখতে কোন অসুবিধা না হয় ।
ঐ সব ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে তাদের প্রতিটি মুহূর্ত মনিটর করা হবে । এমন কি টয়লেটে গেলেও তাদের উপরের আংশ এবং হাত দেখা যাবে । যাতে তারা টয়লেটেও ঘুষ খেতে না পারেন ।
শুধু অবৈধ কাজই নয় তাদের এক্টিভিটি সার্বক্ষনিক ভাবে দেখা গেলে সংশ্লিষ্ট সকলে ঐ ব্যাক্তির কাজের গঠন মূলক সমালোচনা করতে পারবে, পরামর্শও দিতে পারবে । যেমন এখন তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা রা সাধারণ মানুষের অনেক মতামত শুনতে পারছেন । এবং যার ফলে তারা তাদের কর্ম কান্ডে সফলও হচ্ছেন ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



