ব্লগের সবাইকে অভিনন্দন এই জন্য যে, এই ব্লগটি থেকে আমরা দৈনন্দিন জীবনের অনেক কিছুই জানতে পারি। এমনকি অনেক সময় অনেক কিছু প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়া থেকেও জানা যায় না। এগুলো আমাদের অনেক উপকারে আসে। এখানে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বের বাঙ্গালীরা সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কাজের ফাঁকে আমি যখনই সময় পাই এটা ভিজিট করি। এই ব্লগে এটা আমার প্রথম পোষ্ট। মূলত একটি সমস্যার কথাই বলব। যার সমাধান কোন ব্লগার ভাইয়ের জানা থাকলে বলবেন।
আমার ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড (মাষ্টার কার্ড ক্লাসিক লোকাল) রয়েছে। কার্ডে পর্যাপ্ত টাকাও আছে। কিন্তু এটি দিয়ে ইন্টারনেট থেকে রেলওয়ের টিকিট কিংবা বাংলালায়নের কার্ড ইন্টারনেট থেকে পারচেজ করা যাচ্ছে না। যখন পারচেজ করতে যাচ্ছি তখনই তা রিজেক্ট/ ডিক্লাইন করে দিচ্ছে।
এ বিষয়ে তাদের কাষ্টমার কেয়ার ১৬২১৬ এ পরপর তিন দিন দীর্ঘক্ষণ ওয়েটিং এ থাকার পর কথা বললে ওরা প্রথমে বলছে, যে ব্রাঞ্চে একাউন্ট আছে সেই ব্রাঞ্চ থেকে ইন্টারনেটে পারচেজ করার একটি ফরম নিয়ে সেটি ফিলাপ করলে তারা অল্প কিছু সময়ের জন্য এটি একটিভ করে দিবে। অর্থাৎ এভাবে যতবার আমার ইন্টারনেট থেকে পারচেজ করার প্রয়োজন হবে ততবার তাদেরকে ওয়ারকিংডে তে ফরম ফিলাপ করে জমা দিতে হবে। অথচ তাদের ব্রাঞ্চে যোগাযোগ করা হলে তারা বললো এধরনের কোন ফরম আছে কিনা তাদের তা জানা নেই। অন্যদিন বিষয়টি কাষ্টমার কেয়ারকে জানানো হলে তারা বলল আসলে ফরমটি সব সময় ব্রাঞ্চে এভেইলেবল থাকে না। আপনি [email protected] তে একটি মেইল করে দেন তাহলেই হবে। এরপর এটাতে মেইল করলে জিমেইল কিংবা ইয়াহু থেকে প্রতিবারই মেইল ফেইল করছে। বিষয়টি তাদেরকে জানালে তারা বলল আমাদের মেইল একাউন্ট ঠিক আছে। আপনি কার্ড ডিভিশনে যোগাযোগ করেন। তাহলে এই কথাটি বলতে তাদের এতক্ষণ সময় লাগল কেন? আমি তাদের বললাম আমার পরিচিত একজনের অন্য একটি ব্যাংকের ক্রেডিট কার্ড আছে সেটি দিয়ে ইন্টারনেট এ পারচেজ করতে কোন ফরম ফিলাপ করতে হয় না। বলে তাদের (ডাচ বাংলা ব্যাংকের) সিকিউরিটি সিষ্টেম খুব হাই তাই।
আসলে ওদের কাছ থেকে কোন সমাধান পাচ্ছি না। এ বিষয়ে অর্থাৎ কি করলে আমি আমার ক্রেডিট কার্ডটিকে ইন্টারনেট থেকে পারচেজ করার কাজে ব্যবহার করতে পারব কোন ব্লগার ভাইয়ের কারো জানা থাকলে জানাবেন প্লীজ।
কেউকি ডিবিবিএল এর এই কার্ড ইউজ করে ইন্টারনেট থেকে ট্রেনের টিকিট/ কোন কিছু পারচেজ করতে পেরেছেন? ধন্যবাদ কষ্ট করে সময় দিয়ে সমস্যাটি পড়ার জন্য।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




