
তুমি খবর শুনেছো?
তুমি লুট হয়ে গেছো, বেদখল মনের অলিগলি।
ভিনদেশী আগন্তুকে ঘাঁটি গেড়েছে, প্রেমের তাবু ফেলি।
রাজ্যেশ্বরী তোমাতে তবে তার হুকুম চলে,
কুলুপ এটে তুমি মুখে!
ভালবাসার ছলাকলায় ভুলে গেছো সবটা সখি-
একাকিত্বে না, কতটাই ছিলে সুখে!
অস্ত্রের ঝনঝনানি, গোলাবারুদের ঘানি,
কোথায় তোমার সেই জৌলুশ?
বেদুঈনের ঝলক হাসিতে, চোখের পলকে, তাহার প্রনয়ে বেহুশ!
সৈন্যদল পাঠাও, সে নাবিক হটাও,
নয়তো ঘোর বিপদ সন্নিকটে,
হয়তো আজীন সে তোমারে অর্ধাঙ্গিনী করে নিবে,
তোমার সম্রাট বনে যাবে, যে নোঙর ফেলেছিলো ঘাটে।
ভাবা যায়! কি সাংঘাতিক কথা!
তুমি হেরে যাবে এ খেলায়?
জগৎ জানে তুমি সর্বশেষ্ঠা রানী, খুয়িও সে অর্জন হেলায় ফেলায়।
খবর নিও তুমি, সখি অথবা কারো মহারাণী,
কতজনে তোমাকে চায়,
চাঁদের আলো টুকু নিঙড়ে পড়ে সব ঘরে, চাঁদটা কজন পায়!
তুমি তোমার তরী, বেঁধো সে তরু তলে, মনের আগর দিয়ে,
যে তরু তোমারে ভালবাসা দিবে, শেষ নিশ্বাস অবধি,
তার সম্রাজী করে নিবে, হৃদ মরুকুঞ্জের সবটা নিংড়িয়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




