somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষন্নতাকথন............।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা একটা সময় আসে, যখন কিছুই করা হয়ে উঠে না। কেবল মনের ভিতর তিরতির করে কাঁপতে থাকে বিষণ্ণতা। যে সময়টাতে মনে হতো পৃথিবী পায়ের তলায়, সে সময়টাকে কেন আরো বেশি ভালোবাসলাম না, এই আফসোস আরো মন খারাপ করিয়ে দেয়।

ইদানিং মনখারাপ নিয়ে ঘুমাতে যায় আর ঘুমের মধ্যেই ফিরে যাই হলের ২০২ নং রুমে। পুরো বিশ্ববিদ্যালয় জীবন আমার কেটেছে এই রুমের জানলার ধারের সিটটাতে। ঘুমের মধ্যেই ঘুম থেকে জেগে উঠে জানলা দিয়ে তাকিয়ে থাকি। ঘুমের মধ্যেই এখনকার এসময়টাকে মনে হয় স্বপ্ন। স্বপ্নের বাস্তবতাকে কি ভীষন ভালবাসি তখন। আর ঘুম ভেঙে গেলে কেমন কান্না পেয়ে যায়। কেন আরো বেশি করে ভালবাসলাম না হলের সেই রুমটাকে !!!

শীতকাল আসছে, আমার প্রিয়তম টিএসসির জন্য হাহাকার লাগছে। বিশ্ববিদ্যালয়ের ঘোরলাগা শীতকাল আমার প্রিয়তম ঋতুকে যে বিশেষ রং দিয়েছে, তার কাছে অন্য যে কোন জায়গায় এ ঋতুর উদযাপন পানসে। সে শীতের সাথে জড়িয়ে আছে কত বন্ধুর কতরকম স্মৃতি। কেন বন্ধুদের আরো বেশি ভালবাসলাম না। যারা কাছে নেই বলে এখনকার সবকিছু পানসে লাগছে, কেন তাদের আরো প্রাণ উজাড় করে ভালবাসলাম না !!!

চাইলেই এখন এসবের জন্য মন খারাপ করে থাকতে পারি, কিন্তু ভালবাসা দিতে পারি না। অথচ, ওরা সবাই, সবকিছুই আমাকে পূর্ণতার ধারণা দিয়ে আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমার আনন্দ, আমার গান, আমার 'সবকিছু পারি' ভাব, আমার স্বাধীনতা - সবকিছু ওই এলাকায় আটকে আছে। মনে হচ্ছে একবার ফিরে পেলে আবার এই মানুষটা তুমুলভাবে বেঁচে উঠতো।

অথচ ভাবতে গেলে আমার সুখের উপকরণের কোন অভাব নেই। আমার অসম্ভব ভালো বর আছে, কলিজার টুকরো ছোট্ট একটা মেয়ে আছে। আমার দুই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার খুব কাছেই থাকে এখন। তবু এক একটা দিন আমার স্বাধীনতা আর আমার বন্ধুদের জন্য কান্না পায় ভীষণ। ঢাকার মতো শহর কি করে আমার প্রিয় হয়, এ নিয়ে আমার কাছের লোকজনের বিষ্ময়। ঢাকা আমাকে কি দিয়েছে, তা বলে কখনো বোঝানো যাবে না। ওই শহরটা আমাকে ভীষনভাবে টানছে। যদিও জানি ফিরে গেলে- যার জন্য, যাদের জন্য হাহাকার, তাদের পাওয়া হবে না, তবু আজ সারাদিন টিএসসিতে বসে এক কাপ চায়ের জন্য মন খুব অস্থির হয়ে আছে।

বয়স যত হচ্ছে, ঝুলিতে মিস করার কতো ব্যাপারগুলো বাড়ছে। বেশিদিন বেঁচে থাকা মানে হারাতে হারাতে রাস্তা দিয়ে হাঁটা। পাচ্ছি ও অনেক কিছু, তবে ভীতরের অভিগ্ঞ মানুষ জানে সে কেবল হারানোর জন্যেই।

আজ বাতাসে শীতের গন্ধ, আজ খুব মন খারাপ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×