somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূলতঃ একা একা লাগাটাই তার প্রধান রোগ। নিজের জীবনের অর্থহীনতার কথা ভাবতে ভাবতে একে আর অর্থপূর্ণ করাই হয়ে উঠলো না। জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। মূলতঃ এই কেটে যাওয়া, চলে যাওয়া ইত্যাদ ভাবনাই তাকে আরো বেশি একা করে দিচ্ছে। তার ভিতরে একধরনের ভয়ের জন্ম দিচ্ছে। তার একা একা থাকার সময়গুলোতে তার জীবনের সমস্ত ভুলগুলো কানের কাছে মশার মতোই ভ্যানভ্যান করছে। জীবনে কোন পর্যায়েই সে যে চাওয়া পাওয়ার সমন্বয় করতে পারেনি, এ ভাবনা তার ভিতর একধরনের শিরশিরানির জন্ম দিচ্ছে। অতএব, এই একা একা লাগা আর শিরশিরানির অনুভূতি তাকে এক মূহুর্তের জন্য স্থির হতে দিচ্ছে না।

এ মন খারাপ বা বিষন্নতার কারন যে অতি তুচ্ছ, প্রায় অকারণ, এই ভাবনাও তাকে খুব ভাবাচ্ছে। মনকে যে কিছু একটা করে ব্যস্ত রাখা দরকার, সে সত্য জানা সত্ত্বেও তা না করতে পারা যে দুঃখবিলাসিতা, এ জ্ঞানও তার অতি টনটনে। তবু সবকিছুর পরও সে অর্থহীনতার বোধ থেকে সরে দাঁড়াতে পারছে না। যা তার আছে , তা নিয়ে যে তার পক্ষে সুখে থাকা সম্ভব, এ তো সে জানেই। জানে যে এসব না হলেও তার আবার চলবে না। তবু, সে সুখের বস্তু সে উপভোগ করতে পারছে না আর এটাও তাকে আরো অসুখী করছে। অতি ভাবনার এ বলয় থেকে বেরিয়ে কিছু না শুরু করা পর্যন্ত তার যে মুক্তি নেই, সে তা জানে। কিন্তু জেনেশুনেও সে নিশ্চল হয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। আবার সেই চক্রাবর্ত। দিন এমন অর্থহীনভাবে কেটে যাচ্ছে ভেবে আরো অস্থির হয়ে উঠছে তার মন। কি করলে জীবনের সঠিক ব্যবহার হয়, তা নিয়ে সে খুব চিন্তিত। এমন গুরুত্বপূর্ণ জীবন যেন অগুরুত্বপূর্ণ কিছু করে নষ্ট না হয়, তাও সে ভাবছে। যদিও ভাবতে ভাবতে যে সময় যাচ্ছে, তাও নষ্টই বটে। কিন্তু তবু সবমিলিয়ে এমন অবস্থায় কি করলে অর্থপূর্ণ কাজ হবে, সেটাই একটা বড় সমস্যা। আরো সমস্যা হলো অর্থপূর্ণ কাজ এমন হতে হবে যাতে তা কেবল অবস্থার চাপে করতে হচ্ছে বলে না করা হয়। সমস্যা তাতেই আরো ঘোলাটে হয়ে উঠেছে। আর সমস্যা যতই ঘোলাটে হয়ে উঠেছে, প্রকৃত সমস্যা সমাধান ও কঠিন হয়ে পড়ছে।

প্রকৃত সমস্যা কি?? একা একা লাগা থেকে উদ্ভুত অর্থহীনতার বোধ যা তার জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে সত্যিকারের অর্থপূর্ণ কাজের হদিশ দিতে ব্যর্থ হচ্ছে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১১

যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।

সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

×