অ্যানির কথা ঠিক বুঝতে পারলাম না। জামায়াত কে সঙ্গে নিয়ে হরতাল করে , বাড়ি ঘর জ্বালিয়ে , কেবল ক্ষমতার যাওয়ার উদ্দেশ্যে এসব কথা বলে আর কতকাল এমন রাজনীতির খেলা খেলবেন আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল! কিন্তু ফোন এ পেলাম না। এত রক্তপাত এত সহিংসতা দেখেও এরা কেমন করে আবার ক্ষমতা শব্দটি উচ্চারণ করেন, ভাবতেই অবাক লাগে! জামায়াত কে এখনও আঁচল দিয়ে ঢেকে দেশের মানুষের পেছনে পাগলা কুকুরের মত লেলিয়ে দিয়ে যখন বলে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। তখন টিভির সামনে বসে আমাদের মুঠি শক্ত হয়ে যায়! ইচ্ছে করে পা থেকে একটা জুতা খুলে টিভির দিকে ছুঁড়ে মারি। না আমি অ্যানিকে জুতা মারার কথা বলছিনা। আমি সে সব নষ্ট রাজনীতিবিদ এবং তাদের নষ্ট কর্মকাণ্ড কে জুতো মারার কথা বলছি। যারা কেবল মুখে বড় বড় কথা বলেন, কিন্তু মনের চোখে তাকিয়ে থাকেন ক্ষমতা নামের চেয়ারটির দিকে। যেটিতে বসে তারা তাদের আখের গোছাবেন। তাদের সন্তানেরা কোটি কোটি টাকা বিদেশ পাচার করবেন। আমরা আর তা হতে দেবনা। বুকের ভেতর আমাদের আগুন জ্বলছে! আপনারা চাইলেও আর বেশিদিন জামায়াতকে বাঁচাতে পারবেন না। যতই ধর্মের দোহাই দিন। এখনও সময় আছে। জামাত ছেড়ে আসুন। ওদের প্রতিহত করতে সহায়তা করুন। তাহলে আমরা আপনাদের সাথে আছি। জামাতকে কোলে নিয়ে বসে থাকলে কিংবা ওদের দ্বারা এমন করে পরিচালিত হলে আমরা আপনাদেরও ক্ষমা করবনা। শহীদ জিয়ার কথা বলে কেমন করে জামাতের কমান্ডে চলেন, অবাক হই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
টক শো তে অ্যানি ( বিএনপির) বললেন তারা যুদ্ধাপরাধীদের বিচার চান।তবে......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।