somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি কি হিউম্যান না রোম্যান????

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০৩৫ সালের কথা। বিজ্ঞানের জয়যাত্রা তখন তুঙ্গে। মানুষের জীবন যাত্রাকে কে আরও সহজ করতে প্রতিদিন নিত্য নতুন রোবট তৈরি হচ্ছে ।কিন্তু এই রোবটেও মানুষের অরুচি ধরে গেছে। রোবট গুলোও যেন কেমন!!! বোরিং যন্ত্রাংশ ছাড়া কিছু না। কমান্ড ছাড়া/ইন্সটল সফটওয়্যারের কাজ ছাড়া অন্য কিছু করতেও পারে না। একটা রোবট সুক্ষ ভাবে কাজ করতে পারলেও মানুষের সব চাহিদা মেটাতে পারে না। ইদানীং মানুষ রোবটের মধ্যে আবার আবেগ জিনিসটা ফিরে পেতে চাচ্ছে সেই ৩০ বছর আগের মানুষদের মত। যা হোক ২০৩৭ সালে আবিষ্কৃত হল রোম্যান (রোবট + হিউম্যান) ।ও হ্যা একটা কথা বলতে ভুলে গিয়েছি ...২০৩২ সালে জনন কোষ ব্যবহার করে বিশেষ কালচারে রেখে বিজ্ঞানীরা পরিপুর্ণ সুস্থ সবল মানুষ বানাতে সক্ষম হয়েছে মাতৃগর্ভ ছাড়াই।এই কালচার থেকে বানানো মানুষ গুলোকেই পরবর্তিতে রোম্যান বানানো হয়। এই রোম্যানের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে কোন সময় এদের অরগ্যান বিশেষ করে ব্রেইন প্রতিস্থাপন করা যায় খুব সহজেই ।আর তাদের কৃত্রিম ব্রেন গঠিত হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আর এই ডিভাইসে ইন্সটল করা সফটওয়্যার যা কিনা মানুষের মত বা কোন কোন ক্ষেত্রে মানুষের থেকেও দক্ষ করে তুলবে।এরা মানুষের সকল প্রকার চাহিদা মেটাতে সক্ষম ।মানুষ যখনই চাইবে এরা নাচবে,গাইবে,খেলবে,কৌতুক করবে,মানুষের সব কাজ করে দেবে। যে কোন বয়সেরই নারী-পুরুষ রোম্যান চাহিদা মত মানুষ কিনে নিতে পারবে।চাইলে পরিবারের সদস্যের মতও এরা অচরন করবে ।আর তাদের যে কোন কাজেই দক্ষ থেকে দক্ষতর করা যাবে।
এখন ২০৪৩ সাল ,আমি নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে ডিনার সেরে নিচ্ছি। আমার সামনের টেবিলে একটা বছর কুড়ির ছেলে আর একটা মেয়ে বসল। তাদের সাধারণ কথা-বার্তার ফাকে একটা কথা কানে ভেসে আসল, "তুমি কি হিউম্যান না রোম্যান "????
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×