somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু অ্যালকোহলে আসক্ত কি-না, জানাবে ফেসবুক (কপি পেস্ট)

০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের প্রোফাইল দেখে যেমন একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়, ঠিক তেমনি প্রোফাইলে চোখ বুলিয়ে আপনি বুঝে নিতে পারবেন, আপনার কোন বন্ধুটি অ্যালকোহলে অতিমাত্রায় আসক্ত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলেজছাত্রদের ফেসবুক প্রোফাইলের ওপর পরিচালিত এক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। জরিপটি চালিয়েছে মেগান মোরেনো নামের একটি প্রতিষ্ঠান।
জরিপ থেকে জানা যায়, একজন অ্যালকোহলে আসক্ত ব্যক্তি তাঁর ফেসবুকে প্রোফাইলে অজান্তেই তার আসক্তির ব্যাপারটি তুলে ধরবে—সেটা প্রোফাইল ছবিতেও হতে পারে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রেও হতে পারে কিংবা হতে পারে ছবির অ্যালবাম আপলোডের ক্ষেত্রে।
এ জরিপের দ্বৈবচয়ন পদ্ধতিতে কয়েক শ তরুণ-তরুণীর প্রোফাইল নির্বাচন করে তাদের ১০-১২টি প্রশ্ন করা হয়। সেই প্রশ্ন থেকে বেরিয়ে আসে নির্বাচিত তরুণ-তরুণীদের মধ্যে কে অ্যালকোহলে অতিমাত্রায় আসক্ত, কে একটু কমমাত্রায়, কিংবা কে কে একেবারেই অ্যালকোহল পছন্দ করে না।
মেগান মোরেনোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ জরিপটির মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কোন ছাত্রছাত্রীর অ্যালকোহল আসক্তি ক্ষতির কারণ হতে পারে, তা মনিটর করতে পারবে।
তবে এ ধরনের গবেষণার বিষয়ে দ্বিমত রয়েছে অনেকেরই। তারা বলছে, কে অ্যালকোহলে আসক্ত, কে নয়—এটা বিচার করার জন্য ফেসবুকের প্রোফাইল মনিটর করা একজনের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি এক ধরনের হুমকি। তারা বিষয়টির সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছে, একটি ছেলে বা মেয়ে অ্যালকোহল নিয়ে প্রোফাইল পোস্ট দিলেই যে সে বাজে ধরনের অ্যালকোহলসেবী হয়ে যাবে—এমনটা ভাবারও কোনো কারণ নেই।


সূএ ঃ প্রথম-আলো
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×