হতাশ হই আরও একবার। ছেড়ে দিই ব্লগিং। শুরু করি নিজের ভাবনা নিজের কল্পনাতে রাখার প্রয়াস। কিন্তু আরো একবার আশান্বিত হই একটি ভিন্ন ধরনের ব্লগ দেখে। রুচিশীল, পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল লেখকের সমাবেশ দেখে আমার ব্লগিং এর প্রতি অন্ধকার ধারনা কেটে গেল। ব্লগিং মানেই নারী পুরুষের গুপ্তাংগ সংক্রান্ত শব্দাবলী উপমা হিসেবে ব্যবহার করে লেখালেখি নয়। সুস্থ ধারার লেখালেখির চর্চা যে হতে পারে, তার উদাহরণ সামু
কিন্তু আবার আমার হতাশ হবার পালা। এই সুস্থ সুন্দর ব্লগেও সেই বর্বর গুহামানবদের আবির্ভাব!! যাদের কাজই হল লেখকদের কোন সুস্থ চিন্তার লেখা দেখে তাতে অকথ্য ভাষায় মন্তব্য করা
মন্তব্য করুন। সমালোচনা করুন। সমালোচনা ছাড়া দুনিয়ায় কোন ভালো সিন্ধান্ত আসেনি। তবে সেই সমালোচনা হওয়া উচিত গঠনমূলক এবং রুচিশীল।
সবার কাছে আমার আবেদন, দয়া করে আপনারা সুস্থ মন্তব্য করুন। কারো বংশ ও জন্ম পরিচয় নিয়ে পোস্টমর্টেম করে নয়, তুই তাকারি করেও নয়, তাদের লেখার প্রশংসা অথবা গঠনমূলক সমালোচনা করে।
মূল লেখক নাজমুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




