somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইসিসির নতুন নিয়মাবলি

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোলারের রান আউট করার সুযোগ
মুলতান টেস্টে বোলিং করতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া উমর গুলকে সুযোগ পেয়েও রান আউট করেননি রফিক। সুযোগটা তিনি পেয়েছিলেন কারণ আগে কোনো বোলার তাঁর ডেলিভারি দেওয়ার আগে যদি দেখতেন নন-স্ট্রাইকে দাঁড়ানো ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে গেছেন, তখন তাঁকে রান আউট করে দেওয়া যেত। তবে এখন থেকে এ ধরনের আউট করার নিয়মে কিছু সংশোধনী আনা হয়েছে। বল করতে গিয়ে কোনো বোলার যদি তাঁর পেছনের পা ল্যান্ডিং করে ফেলেন, তাহলে নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে বোলার ডেলিভারি বন্ধ রেখে ওই ব্যাটসম্যানকে রান আউট করতে পারবেন না। আর তার আগেই ব্যাটসম্যান ক্রিজ থেকে বেরিয়ে যান, তাহলে রান আউট করতে পারবেন। এ ক্ষেত্রে বোলার সফল হোক বা ব্যর্থ, বলটিকে গোনায় ধরা হবে না। রান আউট করার সফল বা ব্যর্থ চেষ্টার পরপরই আম্পায়ার বলটিকে ডেড ঘোষণা করবেন।

টেস্ট ক্রিকেটে অতিরিক্ত সময় খেলা
লাঞ্চ কিংবা চা বিরতির আগে আম্পায়ার অতিরিক্ত ১৫ মিনিট (কমপক্ষে ৪ ওভার) পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন। এটা হতে পারে যেকোনো এক দলের অধিনায়কের অনুরোধে, কিংবা আম্পায়ার যদি মনে করেন ওই সময়ের মধ্যে ম্যাচটি শেষ হয়ে যাবে, তাহলেই কেবল বাড়তি সময় খেলানো যাবে। টেস্টে যদি লাঞ্চের বা টি’র সময় চলে আসে আর তখন কোনো দলের ৯ উইকেট পড়ে যায় তাহলে আরো সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যাবেন আম্পায়াররা।

অবস্ট্রাকটিং দ্য ফিল্ড
আম্পায়ার যদি মনে করেন যে রান নেওয়ার সময় ব্যাটসম্যান ইচ্ছে করে এমন কিছু করেছেন যাতে ফিল্ডার ক্যাচ ধরতে বা ওই ব্যাটসম্যানকে রান আউট করতে ব্যর্থ হয়েছেন তাহলে ওই ব্যাটসম্যানকে তিনি আউট দিতে পারবেন। এই নিয়মটা তিন ধরনের ফরম্যাটেই প্রযোজ্য হবে। তবে সিদ্ধান্ত দেওয়ার আগে মাঠে থাকা আম্পায়ার দরকার হলে থার্ড আম্পায়ারের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন।

বিঘি্নত ওয়ানডেতে মাঝের বিরতি
বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে দুই ইনিংসের মধ্যে বিরতির সময় ২০ থেকে বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। উল্লেখ্য, পুরো ওভারের ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মাঝের বিরতি যথারীতি ৪৫ মিনিট।

ওয়ানডেতে দুই নতুন বল
ফিল্ডিং করতে নামা যেকোনো দল দুটি নতুন বল নিয়ে তাদের বোলিং ইনিংস শুরু করবে। এক দিক থেকে বোলিং শেষ হলেও সে বলটি আম্পায়ারের কাছে জমা দিতে হবে। অন্য প্রান্ত থেকে আবার অন্য একটি নতুন বল দিয়ে বোলিং করা হবে। এভাবেই দুটি বল দিয়ে ২৫ ওভার করে মোট ৫০ ওভার খেলা হবে।

রানার

কোনো ধরনের ক্রিকেটেই এখন আর ব্যাটসম্যানকে রানার নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ অসুস্থ কিংবা আহত হন, তাহলে সেই ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠের বাইরে যেতে পারবেন। ৯ উইকেট পড়ে গেলে তবে তিনি যদি সুস্থ থাকেন তাহলে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন। কোনো অসুস্থ ক্রিকেটার এক ওভারও ফিল্ডিং না করলে শুধু ব্যাটসম্যান হিসেবে তিনি ব্যাটিং করতে পারবেন না।

ওয়ানডের পাওয়ার প্লে
তিন ভাগে মোট ২০ ওভার পাওয়ার প্লের নিয়মটা আগের মতোই থাকছে। তবে আগে প্রথম ১০ ওভারের পর যেকোনো দল চাইলে ইনিংসের যেকোনো সময় ব্যাটিং এবং বোলিং পাওয়ার প্লে নিতে পারত। এখন থেকে তা হবে না। ১৬ ওভারের আগে এবং ৪০ ওভারের পরে কোনো পাওয়ার প্লে নেওয়া যাবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×