এতো লাশের ভীরে খুঁজে সে তার মেয়ের শরীর
দাঁড়াবার সামর্থ্য নেই তবুও ছুটে চলে আসা।
কি এক অজানা শক্তি দুই হাতে !
এতদিনের নিশ্চিন্ত জীবন এলোমেলো আজ
একটি ঘটনায়।
সেবার যখন যুদ্ধে গিয়েছিল তরুন যুবক সে
রক্তে ছিল ঘৃণা তাদের জন্য
যারা ছিল মায়ের কুলাঙ্গার সন্তান ।
আজও মনে আগুন, কিন্তু সে বৃদ্ধ
পা নেই আছে পায়ের সৃতি।
আর ছিল একটি ছোট্ট অবলম্বন।
সেও আজ দংশাবশেষ।
বলেছিল,
বাবা তোমাকে চাকার চেয়ার কিনে দেব
বেতন পেয়েই।
আর কিছু দিন তো মাত্র,
তুমি ঘুরবে তোমার মত করে।
বাবা বলেছিল
কি দরকার মা এই তো আছি বেশ
অযথা বারতি খরচ ।
তবে মনে মনে খুশী ছিল সে।
নতুন জীবনের স্বপ্নে।
আজ সপ্ন গুলো সৃতি।
কোন চাওয়া নেই
নেই প্রাপ্তির সম্ভাবনা।
কেও জিজ্ঞাসা করবে না
আর একটু ভাত দেই।
তোমার শরীর ভালো তো ?
ভাতের হাড়ি আজ থেকে শূন্য!
শরীরে কষ্ট নেয়, ক্ষুধা নেই
মনে শুধু প্রশ্ন
তোমারা খাবার খাও কি করে !
তোমাদের নাকে লাশের গন্ধ লাগে না ?!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


