
আমাদের গড়ে তোলা তাসের ঘরটা খুব বেশি খারাপ ছিল না……. বেশ আনন্দেই কেটে যাচ্ছিল দিনগুলো….. মরিচীকা জেনেও পানির আশায় ছুটে চলছিলাম দারুণ এক উদ্দামে….. কিন্তু, ঐ যে বলে না.? কপালে সবার নাকি সুখ সয় না….. কখনো কল্পনায়ও আসেনি যে, সম্পর্কের শেষটা এভাবে হবে…..
কি এক আধুনিকতা..!!! অজানাকে জানার চরম এক নেশায় বেঁধে রাখতে পারিনি নিজেকে… যখন আবিষ্কার করতে পারলাম; আমার ছোট্ট তরীতে কেবল তোমার ছায়াটায় রয়েছে… আর তুমি খেয়াপাড়ে দাঁড়িয়ে…… অভিমানে ডুবে গিয়েছিল মনটা…..। ঝাঁপ দিয়েছিলাম নদীর বুকে… সে ও আমায় আপন ভাবেনি..... ফিরিয়ে দিয়েছিলো……..
পাথর হয়ে ফিরে এলাম এক নতুন আমি…। এখন আর মন খুলে হাসতে পারিনা, না পারি কাঁদতে…...... মাঝিবিহীন তরী আমার ভাটার টানে মাঝনদীতে এসে থেমেছে…… এসময় না আছে তোমার ছায়া, আর না আছি আমি…। তবুও যে তরী আমার ডুবে না…. অথৈ জলে হাবুডুবু খাচ্ছি একলা আমি…।
জানি, এভাবেই কেটে যাবে সময়….. একের পর এক আসতে থাকবে ১১ ডিসেম্বর… কোন একদিন আর খুঁজে পাওয়া যাবে না সেই শূণ্য তরীটাকে…. টলমলে জলের ওপর আবার হয়তোবা তোমার ছায়া দেখা যাবে…………
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




