.
ক্ষণ মোদের অবিরাম অতিবাহিত
নিজের তরেই শুধুমাত্র প্রবাহিত
দিন থেকে দিন যাচ্ছে মোদের সময়
তবুও, কেন রয়েছি আমরা ঘুমোয়?
প্রতিভা, দক্ষতা প্রভৃতিও প্রসারিত
জাতীয় অগ্রগতি তথাপি নিমজ্জিত।
পরিকল্পনা প্রয়োজন এই মুহুর্তে
সমাজ-শিল্প, অর্থনীতি ও রাজনীতি
যেন খুঁজে পায় তার হারানো উন্নতি
হোক যে কোন বড় ত্যাগ জাতীয় স্বার্থে
ত্যাগ হওয়া চাই নিজের ,নিঃশর্তে
যদি চাই জাতিকে প্রয়োজনে গড়তে
এই যদি হয় মোদের চূড়ান্ত নীতি
তবেই সম্ভব জাতীয় নব-উন্নতি।
মোহাম্মদ তরিক উল্যাহ
আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




