somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেদখল হয়ে গেছে অাপনার জমি? দখল ফিরে পেতে করণীয় কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনার বৈধ জমি থেকে কেও যদি আপনাকে উৎখাত করে জমির দখল অবৈধভাবে নিয়ে নেয়, আপনার তখন করণীয় কি? হতাশ হবেন না, আইন আপনাকে আপনার বৈধ জমি ফিরে পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে তা হচ্ছে দুই ভাবে আপনি আপনার জমি ফিরে পেতে পারেন।

১। ♦সালিশ এর মাধ্যমে:
এলাকার প্রতিনিধি/মুরুব্বীদেরকে জানিয়ে তাদের আপনার জমির বৈধ কাগজ দেখিয়ে দখল ফিরিয়ে দেয়ার আহ্বান করতে পারেন। এক্ষেত্রে প্রতিনিধি /মুরুব্বীরা আপনাকে এবং অবৈধ দখলদারকে ডেকে বৈঠকের মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারেন। এক্ষেত্রে যদি বৈঠকের সিদ্ধান্ত আপনার পক্ষে না যায় তবে হতাশ হবেন না। আপনার উপর তারা কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেনা। বৈঠকের সিদ্ধান্ত আপনি যদি না মানেন তবে পরিষ্কার করে বলে দিবেন যে অাপনি আদালতে আইনের শরণাপন্ন হবেন।

২। আদালতে আপনার জমি ফিরে পেতে আইন আপনাকে যথেষ্ট প্রতিকার দিচ্ছে।

>এক্ষেত্রে আপনি ফৌজদারী আদালত অথবা
>দেওয়ানী আদালত দুই আদালতেই আপনার জমি ফিরে পেতে মামলা করতে পারবেন।
ফৌজদারী আদালতে মামলা করলে আপনি দ্রুত প্রতিকার পাবেন, ফলে প্রথমে এখানেই যাওয়া উচিৎ।
> ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মতে যদি কোনো ব্যক্তি তার দখলকৃত জমি হতে (মালিকানা থাক বা না থাক) হঠাত্ করে বেদখল হয়ে যায় কিংবা কোনো ব্যক্তি তাকে জোরপূর্বকভাবে বেদখল করে তাহলে জমি হতে বেদখল হওয়ার পর তাকে ফৌজদারী আদালতে মামলা করতে হবে।
◾ফৌজদারী আদালতে মামলা করার ক্ষেত্রে কিছুটা সময় বেধে দেয়া আছে আইনে, আপনার জমি বেদখল হয়ার ২ মাসের মাঝেই আপনাকে মামলা করতে হবে অন্যথায় আপনি এই আদালতে মামলা করার এখতিয়ার হারাবেন।
>ফৌজদারী আদালতে মামলা করার ক্ষেত্রে এলাকার নির্দিষ্ট অঞ্চলের জন্য নিয়োজিত ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করতে হবে।
◾এবার চলুন জেনে নি কিভাবে দেওয়ানী আদালতে বেদখল হওয়া জমির জন্য মামলা করবেন।
◾এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় আপনি যদি আপনার জমি বেদখল হয়ার দুই মাসের মাঝে ফৌজদারী আদালতে মামলা করতে ব্যর্থ হন তবে সেক্ষেত্রে আপনার জন্য দেওয়ানী আদালতে মামলা করার পথ খোলা থাকবে।
> দেওয়ানী আদালতে মামলা করতে হলে জমি বেদখল হয়ার তারিখ হতে ৬ মাসের মধ্যে মামলা করতে হবে। তবে এক্ষেত্রে মামলার রায় পেতে কিছুটা সময় লাগবে।
◾দেওয়ানী আদালতে বেদখল হওয়া জমির জন্য মামলা করতে হলে আপনাকে আপনার জমির মূল্য হিসেবে দেওয়ানী আদালতের বিভিন্ন র্যাঙ্কের জজ আদালতে যেতে হবে।
যেমনঃ
▶বেদখল সম্পত্তির মূল্য যদি ২ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সহকারী জজের নিকট মামলা দায়ের করতে হবে।
▶বেদখল সম্পত্তির মূল্য যদি ২ লাখ ১ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সিনিয়র সহকারী জজের নিকট মামলা দায়ের করতে হবে।
▶বেদখল সম্পত্তির মূল্য যদি ৪ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার যুগ্ন জেলা জজের নিকট মামলা দায়ের করতে হবে।
▶বেদখল সম্পত্তির মূল্য যদি ৫ লক্ষ ১ টাকা থেকে অসীম পর্যন্ত হ য় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজের নিকট মামলা দায়ের করতে হবে।
▶এবার স্বাভাবিক ভাবে একটি প্রশ্ন আসে যদি আপনার জমি বেদখল হয়ে যায় এবং আপনি ২ মাস বা ৬ মাসের মাঝেও মামলা করতে পারলেন না কোন কারণে তখন কি করবেন?
▶হ্যা আইনে এই জন্যও বিধান রাখা হয়েছে, আপনি আপনার জমির দখল হারানোর ৬ মাসের বেশি হলে এবং ১২ বছরের ভেতরে হলে মামলা করতে পারবেন ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারা মোতাবেক এখতিয়ার ভুক্ত দেওয়ানী আদালতে।
▶অতএব, আইন আপনাকে আপনার দখল হারান জমি ফিরে পাওয়ার জন্য সকল সুবিধাই দিচ্ছে। আপনার শুধুমাত্র সঠিক আইনের ধারা এবং প্রক্রিয়া জানা থাকা প্রয়োজন।

-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
https://www.facebook.com/mohammad.toriqueullah
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×