somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখন পুলিশকে/প্রশাসন কে সহযোগিতা করতে আপনি অাইনত বাধ্য?কোন কোন পরিস্হিতিতে পুলিশ এ সহযোগিতা চাইতে পারে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



▶বিভিন্ন পরিস্হিতিতে পুলিশকে/প্রশাসন কে সহযোগিতা করার বাধ্যতামূলক বিধান রয়েছে সাধারণ নাগরিকের প্রতি ।অন্যথায় অাইনের অাওতায় তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়।অাসুন জেনে নেওয়া যাক কোন কোন পরিস্হিতিতে সহযোগিতা করতে বাধ্য অামরা।
▶ফৌজদারি কার্যবিধির ৪২ ধারা অনুসারে,
➡ কোনো পুলিশ কর্মকর্তা
অথবা
➡ম্যাজিস্ট্রেট (বিচারিক ) যখন যৌক্তিক কারণে কোনো ব্যক্তির সাহায্য দাবি করেন,
➡তখন সেই ব্যক্তি ওই পুলিশ কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেটকে সহায়তা দিতে বাধ্য।

যে পরিস্হিতিতে এই ধরনের সহায়তা চাইতে পারেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট
◼▶প্রথমত ,
যখন তিনি কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা রাখেন, সেই সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে কিংবা তার পালিয়ে যাওয়া প্রতিরোধ করতে সাধারণ জনগণের সহায়তা চাইতে পারেন ওই পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট।
▶দ্বিতীয়ত,
শান্তি বিনষ্টকারী কোনো অপরাধ ঠেকাতে কিংবা
রেলওয়ে, টেলিযোগাযোগ ব্যবস্থা
কিংবা
সরকারি সম্পত্তির প্রতি কারো আক্রমণ প্রতিরোধে পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট সাধারণ জনগণের সহায়তা চাইতে পারেন।
▶ফৌজদারি কার্যবিধির ৪৩ ধারা অনুসারে,
➡পুলিশ ছাড়া অন্য ব্যক্তিকে যদি কাউকে গ্রেপ্তারের ক্ষমতা প্রদান করা হয়, সে ক্ষেত্রে যে ব্যক্তিকে ওই গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে, তাকে সহায়তা করাও সাধারণ জনগণের কর্তব্য।
▶ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারা অনুসারে
➡কোনো ব্যক্তি কিছু অপরাধ সংঘটনের বা
সংঘটনের ইচ্ছা সম্পর্কে অবহিত থাকলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাৎক্ষণিকভাবে সে সম্পর্কিত তথ্য নিকটবর্তী ম্যাজিস্ট্রেট
বা
পুলিশ কর্মকর্তাকে প্রদান করবেন।
▶৪৫ ধারা অনুসারে,
➡সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি
কিংবা
সাধারণ জনগণ যখনই কোনো অপরাধ বা অপরাধী সম্পর্কে জানতে পারবে, তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে নিকটবর্তী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ-কর্মকর্তাকে জানাতে হবে।
➡আইনে যাদের তথ্য প্রদানের এই দায়িত্ব দেয়া হয়েছে, তারা যদি তাদের কর্তব্যে গাফলতি করেন, তবে দণ্ডবিধি অনুসারে তাদের সাজা ভোগ করতে হবে।
▶তথ্য প্রদান না করলে সাজা:
▶দণ্ডবিধির ১৭৬ ধারা অনুসারে,
➡ যে ব্যক্তি কোনো সরকারি কর্মচারীর কাছে কোনো বিষয়ে কোনো নোটিশ দান বা
কোনো তথ্য সরবরাহ করার জন্য আইনত বাধ্য হয়ে, ইচ্ছাকৃতভাবে, আইনবলে আদিষ্ট পদ্ধতিতে ও সময়ে অনুরূপ সরকারি কর্মচারীর কাছ থেকে নোটিশদান বা
অনুরূপ তথ্য সরবরাহ না করেন, সেই ব্যক্তি কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবেন।
অথবা ➡যদি প্রদানের জন্য আদিষ্ট নোটিশ বা তথ্য কোনো অপরাধ সংঘটন সম্পর্কে হয় বা
কোনো অপরাধ সংঘটন নিবারণের উদ্দেশে প্রয়োজনীয় হয় বা কোনো অপরাধীকে গ্রেপ্তারের জন্য উদ্দিষ্ট হয়, সে ক্ষেত্রে অথবা যদি প্রদানের জন্য আদিষ্ট নোটিশ বা তথ্য ফৌজদারি কার্যবিধির ৫৬৫ ধারা (১) উপধারার অধীনে প্রদত্ত কোনো আদেশ অনুযায়ী আবশ্যক হয়, তাহলে কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবেন।

https://www.facebook.com/mohammad.toriqueullah
০১৭৩৩ ৫৯৪ ২৭০

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×