
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান বর্ণিত হয়েছে।
ইচ্ছা করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না।নিম্নবর্ণিত ব্যাক্তিদের অধিকার রয়েছে।
▶ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোটরগাড়ি, নৌযানে ও বিমানে বাংলাদেশের পতাকা উত্তোলনের অধিকারী।
▶ তা ছাড়া আইনানুযায়ী:
➡ জাতীয় সংসদের স্পিকার,
➡ডেপুটি স্পিকার,
➡ কেবিনেট মন্ত্রী,
➡ কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, ➡চিপ হুইপ,
➡সংসদের বিরোধীদলীয় নেতা,
➡প্রধান বিচারপতি,
➡বহির্বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন
বা
কনস্যুলার মিশনের প্রধান তাঁদের মোটরগাড়ি ও নৌযানে পতাকা উত্তোলনের অধিকারী।
➡প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা ও উপমন্ত্রী রাজধানীর বাইরে ভ্রমণকালে কিংবা বহির্বিশ্বে মোটরগাড়ি অথবা জলযানে পতাকা ব্যবহার করার অধিকারী হবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




