
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে সংসদ সদস্যকে গ্রেফতার সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে।
⏩উক্ত বিধির ১৭২ নং বিধান মতে,
যদি কোন সংসদ সদস্য ফৌজদারি অভিযোগে গ্রেফতার হয় কিংবা যদি কোন অাদালত কর্তৃক কারাদণ্ডে দন্ডিত হয়
বা
যদি কোন নির্বাহী অাদেশক্রমে অাটক হয়, তবে ক্ষেত্রমত গ্রেফতারকারী
বা
দন্ডপ্রদানকারী বা অাটককারী কর্তৃপক্ষ কে যথাযথ ফরমে স্পীকার কে অবহিত করতে হবে।
⏩উক্ত বিধির ১৭৩ নং বিধানে বলা হয়েছে,
কোন সংসদ সদস্য যদি জামিনে মুক্তি (যে কোন পর্যায়ে)হন তাও নির্ধারিত ফরমে স্পীকার কে অবহিত করতে হবে।
⏩উক্ত বিধির ১৭৪ নং বিধানে বলা হয়েছে,
স্পীকারের অনুমিত ছাড়া সংসদের সীমার মধ্যে কোন ব্যাক্তি কে গ্রেফতার করা যাবেনা।
▶উক্ত বিধির ১৭৫ নং বিধানে বলা হয়েছে,
স্পীকারের অনুমতি ছাড়া সংসদের সীমার মধ্যে কোনরুপ পরোয়ানা(ওয়ারেন্ট) জারি করা যাবেনা।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




