somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি কর্পোরেশনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের নিয়ম

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়নের সব কাগজপত্র সংগ্রহে ব্যস্ত। যথাযথভাবে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ মনোনয়নপত্র দাখিল না করলে তা বাতিল হয়ে যাবে। তাই জেনে নিন মনোনয়নপত্র দাখিলের নিয়ম-

নির্বাচন কমিশন জানায়, থানা নির্বাচন অফিস থেকে বিনামূল্যে মনোনয়ন সংগ্রহ করা যাবে। তবে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট সিটির /ওয়ার্ডের ভোটার তালিকার সিডি কিনতে হবে। প্রতি ওয়ার্ডের ভোটার তালিকার সিডির দাম ৫০০ টাকা।

মনোনয়নপত্র পূরণের নিয়ম: মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মনোনয়নপত্র তিনটি খণ্ডে বিভক্ত। এর মধ্যে প্রথম খণ্ডের প্রথম অংশ প্রস্তাবকারীকে পূরণ করতে হবে, দ্বিতীয় অংশ সমর্থনকারীকে পূরণ করতে হবে এবং তৃতীয় অংশ মনোনীত ব্যক্তিকে পূরণ করতে হবে। মনোনয়নপত্রের দ্বিতীয় খণ্ডে রয়েছে প্রার্থীর ব্যক্তিগত তথ্য। এছাড়া তৃতীয় খণ্ড রিটার্নিং অফিসারকে পূরণ করতে হবে।

যেসব কাগজ জমা দিতে হবে: হলফনামায় (প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র সংযুক্ত করতে হবে)। নির্বাচনী ব্যয় নির্বাহ করার জন্য সম্ভাব্য অর্থ প্রাপ্তির উৎস/উৎসসমূহ ও সম্ভাব্য ব্যয়ের বিবরণী, ১২ ডিজিটের টিআইএন সনদের কপি এবং সম্পদ বিবরণী সম্বলিত সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্নের রসিদের কপি জমা দিতে হবে। নির্বাচন পরিচালনার জন্য ব্যাংক হিসাব খোলা ও সার্টিফিকেট।

জামানতের টাকা জমার ট্রেজারি চালান/তফসিলি ব্যাংকের পে-অর্ডার/পোস্টাল অর্ডারের কপিও লাগবে।

রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর ক্ষেত্রে রাজনৈতিক দলের মনোনয়ন অথবা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রার্থিতার স্বপক্ষে ৩০০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকাও মনোনয়নের সঙ্গে জমা দিতে হবে।

মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের যোগ্যতা : কোনো ভোটার প্রস্তাবকারী অথবা সমর্থনকারী হিসেবে মেয়র অথবা সংরক্ষিত আসনের কাউন্সিলর বা সাধারণ আসনের কাউন্সিলর পদের একটির বেশি মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করবেন না। যদি কোনো ভোটার একই পদের একটির বেশি মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করেন, তাহলে সব মনোনয়পত্র বাতিল করা হবে।

জামানত জমার ট্রেজারি চালান বা কোনো তফসিলী ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা জমা দিতে হবে।

নির্বাচনের প্রচারের সময়: পৌরসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি, সংস্থা, বা প্রতিষ্ঠান ভোট গ্রহণের দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

প্রয়োজনে যোগাযোগ করুন
০১৭৩৩৫৯৪২৭০ ( ফি প্রযোজ্য )
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×