somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সজীব গ্রুপের সাথে আরো যারা দায়ী

১০ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেজান জুসের কারখানায় এতগুলো মানুষ লাশ হওয়ার পিছনে মূলত কাজ করছে তিনটি বিষয়; ১) আগুন লাগার পরও দরজা গুলো বন্ধ করে রাখা/খুলে না দেওয়া/ছাদের সিঁড়ির দরজা পর্যন্ত তালা মেরে রাখা; ২) অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না; ৩)ফায়ার এক্সিট/ইমাজেন্সী সিঁড়ি ছিলো না।
প্রথমটির জন্য নিঃসন্দেহে কারখানা কর্তৃপক্ষ দায়ী হলে পরের দুইটি কারণের জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে সাথে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানেরও যৌথ দায় রয়েছে।

পরের দুইটি বিষয় নিশ্চিত করা না হলেও কিভাবে কারখানার স্থাপত্য নকশা অনুমোদন পেল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লাইসেন্স প্রাপ্ত হলো! আরেকটি গুরুতর অভিযোগ হলো কারখানায় বেশির ভাগই শিশু শ্রমিক নিয়োজিত ছিলো। তাহলে সহজেই প্রশ্ন জাগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নামে যে একটি সরকারি অফিস রয়েছে তাদের কাজটা কি??
কলকারখানার নির্মাণ/সম্প্রসারিত নকশা অনুমোদন, রেজিষ্ট্রেশন ও লাইসেন্স প্রদান এবং নবায়ন করার পাশাপাশি শ্রমিকদের
নিরাপদ কর্মস্থল, শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি, কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ ও শ্রমিকদের জন্য উন্নত জীবনমান নিশ্চিতকরণ ও বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ বাস্তবায়ন করার দায়িত্ব তো এই প্রতিষ্ঠানের উপরই অর্পিত ছিলো। ০১টি প্রধান কার্যালয় ও ২৩টি জেলা কার্যালয়ের সমন্বয়ে মোট ৯৯৩ জনবলের প্রতিষ্ঠানটির কি কোন দায়বদ্ধতা থাকতে নেই?

অগ্নিদগ্ধ শ্রমিকের নির্মম মৃত্যুর পিছনে কারখানা মালিকের সাথে সাথে দায়িত্বে অবহেলাকারী বা দুর্নীতির আশ্রয় নিয়ে দায়িত্বে গাফলতিকারীরা দায় এড়াতে পারে না। এখানে সামষ্টিক দায়ের নমুনা সুস্পষ্ট বিধায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের নিশ্চিতকরণ তথা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে হা-হুতাশ করে লাভ নেই, এটা চলতেই থাকবে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×