somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংক ঋণের গ্যারান্টর/তৃতীয় পক্ষ বন্ধক দাতা যখন ঋণ খেলাপি মামলায় পড়েন

৩১ শে মে, ২০২২ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিভিন্ন প্রয়োজনের ব্যাংক লোন (Bank Loan) নেওয়া হয়ে থাকে। আর লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের বিপরীতে জামানত হিসাবে জামিনদার বা গ্যারান্টর হিসাবে এক বা একাধিক ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঋণ চুক্তিপত্র না পড়ে, না বুঝে লোন গ্যারান্টারের (Loan Guarantor) কাগজে সই করে দেন অনেককে। পরে ঋণ গ্রহিতার সাথে যখন নিজেও খেলাপি মামলায় পড়ে দিশেহারা হয়ে যান। কারণ,  ঋণখেলাপি হলে গ্যারান্টরের উপরও দায় বর্তায় ঋণ পরিশোধের জন্য এবং সে জন্য গ্যারান্টরও ঋণখেলাপি হন।এমনকি ঋণ গ্রহিতা বকেয়া টাকা পরিশোধ করতে না পারলে গ্যারেন্টারকে নিজের সম্পতি পর্যন্ত বিক্রি করে তা পরিশোধ করতে হয়। ঋণ গ্রহিতার মৃত্যু হলেও সবসময় গ্যারেন্টার রেহাই পান না। এমন পরিস্থিতিতে ঋণগ্রহীতার লোন অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়।মূল কথা হলো, লোনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে গ্যারান্টার দায়বদ্ধতা থাকেই।

তাই ঋণখেলাপি হলে ঋণ আদায়ের জন্য কেবলমাত্র ঋণগ্রহীতা নয় গ্যারান্টরের বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে বিদ্যমান অর্থঋণ আদালত আইনে।
অর্থঋণ আদালত আইনের ৬(৫) ধারার বিধানে এ সংক্রান্তে আলোচনা করা হলো। তা হলো-"আর্থিক প্রতিষ্ঠান মূল ঋণ গ্রহীতার (Principal debtor) বিরুদ্ধে মামলা দায়ের করার সময়, তৃতীয়পক্ষ বন্ধকদাতা (Third party mortgagor) বা তৃতীয়পক্ষ গ্যারান্টর (Third party guarantor) ঋণের সহিত সংশ্লিষ্ট থাকিলে, উহাদিগকে পক্ষ করিবে; এবং আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রি সকল বিবাদীর বিরুদ্ধে  যৌথভাবে ও পৃথক পৃথক ভাবে (jointly and severally) কার্যকর হইবে এবং ডিক্রি জারির মামলা সকল বিবাদী-দায়ীকের  বিরুদ্ধে একই সাথে পরিচালিত হইবেঃ তবে শর্ত থাকে যে, ডিক্রী জারীর মাধ্যমে দাবী আদায় হওয়ার ক্ষেত্রে আদালত প্রথমে মূল ঋন গ্রহীতা-বিবাদীর এবং অতঃপর যথাক্রমে তৃতীয় পক্ষ বন্ধক দাতা (Third party mortgagor) ও তৃতীয় পক্ষ গ্যারান্টর (Third party guarantor) এর সম্পত্তি যতদূর সম্ভব আকৃষ্ট করিবে। "তার মানে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান প্রথমে ধরবে মূল ঋন গ্রহীতাকে। তার নিকট হইতে যদি টাকা আদায় করা সম্ভব না হয় কিংবা তার বন্ধকী সম্পত্তি নিলামে নিয়েও ঋণ সমন্বয় না হয় সেক্ষেত্রে ধরা হবে বন্ধক দাতা (Third party mortgagor) ও তৃতীয় পক্ষ গ্যারান্টর (Third party guarantor) কে। সহজ কথায় প্রতিটি ব্যাঙ্ক (Bank)- আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার সময় টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করে নেয়। যে ঋণ দেওয়ার আগে গ্যারান্টার চায় তারা। ঋণের টাকা ফেরত না পেলে গ্যারান্টারকেও ঋণখেলাপি ঘোষণার ক্ষমতা ব্যাঙ্কের আছে এবং  মামলা রুজু করে গ্যারান্টারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে।তাই ঋণের গ্যারান্টর হওয়ার ক্ষেত্রে বাড়তি সাবধনতা অতি জরুরি। 

-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×