somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পত্তি ক্রয়ের পর জটিলতার মূল কারণ

১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্পত্তি ক্রয় করার পর নানান জটিলতা দেখা দেয় তবে যে জটিলতাটা বেশী দেখা যাচ্ছে তা হলো আমমোক্তারমূলে সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে। অর্থাৎ কেউ কোন একটা সম্পত্তি আইনানুগভাবে বিক্রি করার জন্য যখন তৃতীয় কোন ব্যক্তিকে পাওয়ার অব এটর্নী প্রদান করে তখন পাওয়ার গ্রহিতার নিকট হইতে সম্পত্তিটির দলিল বুঝে পাওয়ার পরও অনেক ক্ষেত্রে জটিলতা সামনে চলে আসে। যেমন, কিছুদিন পর দেখা যায় পাওয়ার অব এটর্নী /আমমোক্তারনামা যিনি দিয়েছেন তিনি তা অস্বীকার করেন, কিংবা দেখা যায় তিনি ক্ষমতা দিয়ে আবার তিনিই অন্যত্র হস্তান্তর করে দিয়েছেন। কিংবা ওয়ারিশান সম্পত্তিটি নিয়ে জটিলতা, হিস্যা নিয়ে জটিলতা, ডেভেলপার আর ভূমি মালিকের মধ্যে সম্পাদিত আমমোক্তারনামায় জটিলতা, কোন ওয়ারিশ পাওয়ার অব এটর্নী /আমমোক্তারনামা অস্বীকার করছেন কিংবা কম বেশি হচ্ছে। বিশেষ করে ডেভেলপার কোম্পানীর সাথে ভূমি মালিকের মধ্যে সম্পাদিত পাওয়ার অব এটর্নী /আমমোক্তারনামা নিয়ে জটিলতা লেগেই থাকে। আর গ্রামগঞ্জে প্রতারকরা পাওয়ার অব এটর্নী /আমমোক্তারনামা দিয়ে সু-কৌশলে প্রতারণা করে থাকে।

সাধারণত যিনি পাওয়ার অব এটর্নী /আমমোক্তারনামা দেন তিনি তা বাতিল ব্যাতিত উক্ত সম্পত্তি অন্যত্র হস্তান্তর করতে পারেন না। কিন্তু বাস্তবতার নানান বেড়াজাল আর দুর্নীতির কারণে প্রতারকরা সঙ্গবদ্ধ হয়ে এমনটি করে থাকে যা সাধারণ মানুষের পক্ষে অনেকক্ষেত্রে বুঝতে পারা সম্ভব হয়ে ওঠে না।

এমন প্রতারণা থেকে বাঁচতে করণীয় কী?
প্রথম করণীয় হলো পাওয়ার অব এটর্নী /আমমোক্তারনামা মূলে কেউ সম্পত্তি বিক্রি করতে চাইলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই যাবতীয় কাগজপত্র নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে এবং শুধু লিখিত মতামত না বরং স্ব-উদ্যোগে কিংবা তল্লাশীকারক দ্বারা রেজিষ্ট্রি অফিসে এই সংক্রান্তে তল্লঅসী করাতে হবে (গতাণুগতিক/দায়সারা নয়, টাকা বেশী গেলেও প্রফেশনাল ওয়েতে করা ভালো)।
মনে রাখবেন, সম্পত্তি ক্রয়ের পূর্বে আপনার অসাবধানতা বশত আপনি মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন। হারাতে পারেন আপনার কষ্টার্জিত আয়ে কেনা মূল্যবান সম্পত্তি। তাই সম্পত্তি ক্রয়ের পূর্বে ভেবে দেখুন, আপনি মামলা কিনবেন, নাকি সম্পত্তি কিনবেন। কারণ বিজ্ঞ আদালতের বেশির ভাগ মামলা জমা-জমি সংক্রান্ত। কোটি টাকার সম্পত্তি অনেক সময় তাড়াহুড়ো করে ক্রয় করা বা ক্রয়ের আগে সামান্য সময় ও বাড়তি টাকা খরচের অনিহার কারণে হাতছাড়া হয়ে যায়।

[email protected]
Lawyer M T ULLAH
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×