somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তি সরাসরি আদালতে দুর্নীতির মামলা দায়ের করতে পারে?

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা সাধারণত জানি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দায়ের করা যায় লিখিতভাবে। কিন্তু বাস্তবিক অর্থে দুদকের তফসিলভুক্ত অপরাধের বিষয়ে আপনি ক্ষেত্রভেদে সরাসরি আদালতেও অভিযোগ দায়ের করতে পারবেন। দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধনী) ১৩(৩) বিধি তে বলা হয়েছে , দুদকের তফসিলভুক্ত অপরাধের বিষয়ে আদালতে অভিযোগ দায়ের করা যাবে।

এখন প্রশ্ন হলো দুদকের তফসিলভুক্ত অপরাধ কোনগুলো?

দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে:

১. সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বা উপঢৌকন নেওয়া।

২. বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বেআইনিভাবে নিজ নামে কিংবা বেনামে অবৈধ সম্পদ অর্জন করেন।

৩. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারি যদি সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ কিংবা ক্ষতি সাধন করেন।

৪. সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।

৫. সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেন।

৬. দুর্নীতি ও ঘুষ থেকে উদ্ভূত অর্থ পাচারসংক্রান্ত অপরাধ।

৭. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতারণা জাল-জালিয়াতি ইত্যাদি কাজ।
৮। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনপ্রতিনিধি বা যে কোন ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি অর্জন করলে কিংবা অর্জিত সম্পত্তি গোপন রাখলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায়ন করা যাবে।

আদালতে অভিযোগ/মামলা কিভাবে দায়ের করতে হয়ঃ

অন্যান্য মামলার পিটিশন মামলার মতো লিখিত আকারে প্রাথমকি প্রমাণাদি সহ এই অভিযোগ দায়ের করা যায়।

কোন আদালতে এবং কখন মামলা দায়ের করা যায়ঃ
মামলাটি আনায়ন করতে হবে সিনিয়র স্পেশাল জজ আদালতে। তবে, মামলা করার শর্ত হলো আপনি ইতোমধ্যে দুদকে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তাদের তদন্তে আপনি সন্তুষ্ট হন নি কিংবা অভিযোগটি যুক্তিসঙ্গত হলেও তা তারা আমলে নেয় নি এমন ক্ষেত্রে।




অভিযোগ পাওয়ার পর আদালত কি করবেনঃ
দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধনী) ১৩ (৩) বিধি মোতাবেক, আদালত জিবানবন্দী গ্রহল করে সন্তুষ্ট হলে অভিযোগটি তদন্তের জন্য দুদকে নির্দেশ দিতে পারে।

অতএব, কোন দুর্নীতিবাজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দুদকে অভিযোগ দায়ের করার পর সন্তুষ্ট না হলে আদালতে মামলা দায়ের করা যায়। আইন না জানার কারণে এবং চর্চা না থাকার কারণে এমনটি করতে দেখা যায় না।

-মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
[email protected]





সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×