somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি না করেও যেসব কারণে দুদকের মামলায় ফেঁসে যেতে পারেন

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাধারণত দুদকের তফসিলভুক্ত অপরাধ সমূহ সংঘঠিত করলে দুদকের মামলা হয়ে থাকে। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যার কারণেও আপনি নিজের অজ্ঞাতে না বুঝে দুদকের মামলায় সম্পৃক্ত হয়ে পড়তে পারেন। সে বিষয়গুলো আলোচনা করার আগে দেখে েনেওয়া যাক দুদকের তফসিলভুক্ত অপরাধ কোনগুলো।
দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে:

১. সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বা উপঢৌকন নেওয়া।

২. বাংলাদেশের যেকোনো নাগরিক যদি বেআইনিভাবে নিজ নামে কিংবা বেনামে অবৈধ সম্পদ অর্জন করেন।

৩. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারি যদি সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ কিংবা ক্ষতি সাধন করেন।

৪. সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।

৫. সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেন।

৬. দুর্নীতি ও ঘুষ থেকে উদ্ভূত অর্থ পাচারসংক্রান্ত অপরাধ।

৭. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতারণা জাল-জালিয়াতি ইত্যাদি কাজ।

দুর্নীতি না করেও যেসব কারণে দুদকের মামলায় ফেঁসে যেতে পারেনঃ

ক) আপনাকে যদি কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দায়-দায়িত্বের বিবরণ দাখিলের জন্য কোন নোটিশ করলে তার প্রেক্ষিতে দাখিলকৃত বিবরণীতে যদি কোন সম্পত্তি গোপন করা হয় সেক্ষেত্রে দুর্নীতির অপরাধে সম্পৃক্ত হয়ে যেতে পারেন;
খ) দাখিলকৃত বিবরণীতে যদি কোন সম্পত্তির মূল্য কম দেখানো হয় সেক্ষেত্রেও দুদক মামলা করতে পারে;
গ) আপনার দাখিলকৃত আয়কর রিটার্নের অজ্ঞাতবশত যদি কোন স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ না উল্লেখ করা হয়;
ঘ) অর্জিত সম্পত্তির প্রকৃত মূল্য গোপন করা প্রেক্ষিতে;
ঙ) নির্বাচনী হলফনামার সহিত আয়কর রির্টানের গরমিল পরিলক্ষিত হইলে;
চ) অফিসিয়াল কোন ফাইলে না দেখে, বুঝে শুনে স্বাক্ষর বা অনুমোদন করলে (বিশেষ করে ব্যাংক ঋণ বা সরকারি প্রতিষ্ঠানের প্রকল্প অনুমোদন)
ছ) আর্থিক ট্রান্সজেকশনের ক্ষেত্রে অসর্তকতা বা ব্যাংকিং নিয়ম প্রতিপালন না করলে;
জ) সম্পাদিত লেনদেনের বিবরণী ট্র্যাক্স ফাইলে না আনলে আপনি দুর্নীতির অপরাধে সম্পৃক্ত হয়ে যেতে পারেন।

এসগুলো অনেকক্ষেত্রে সচেতনতার অভাবেও হয়ে থাকে। তড়িগড়ি করতে গিয়ে কিংবা বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার ফলেও হয়ে থাকে। দুদকের মামলার প্রকৃতি এমনই, যে কাউকে খুব সহজেই জড়িত করে ফেলা সম্ভব হয়। তাই ট্যাক্স ফাইল, আর্থিক লেনদেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। মূলকথা হলো, আপনি দুর্নীতি না করলেও অসর্তকতার কারণে দুদকের মামলায় জড়িয়ে পড়তে পারেন।

-আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ
[email protected]
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শুকতারা

লিখেছেন সামিয়া, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫১



তুমি আমাকে যে জায়গায় রেখে গিয়েছিলে, সেই জায়গাটা ধীরে ধীরে একটা ভূগোল হয়ে গেছে। সেখানে সময়ের নিজস্ব কোনো ঘড়ি নেই, ঋতুর আলাদা নাম নেই, কেবল স্থিরতা আছে, যেন দুপুরবেলা... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×