সন্ধ্যা নামে যখন কর্ণফুলীর মোহনায়
ভজন সেরে নয়ন জলে আমি দিশা হারাই
গভীর রজনী, নিষিদ্ধ এই ধরণী
সবকিছু ডাকে আমায়, নিস্তব্ধ নিরালায়
আমি মুগ্ধ হই নিখিল মায়াজালে
অনন্ত দয়ালের অফুরন্ত মোহে।
প্রতিদিন ভোর হয়, প্রভাতের নিয়মে
সুর্য বিদায় নেয়, নিষিদ্ধ নিয়মে
সুর্যের মতো আমিও নিষিদ্ধ মানব
বিদায় নেব কোন একদিন নিশ্চিন্তপুরে।
তবুও চলবে সবকিছই, আগের মতোই
প্রেম হবে, কাহিনী বহে যাবে
ষ্মৃতির মিনারে, সনাতনি রেচন প্রজননে
অতপর বিরহ সেরে বিবাহ হবে আগের মতোই।
শুধু আমিই পড়ে থাকবো মহাকালের অবসরে।
-------সৈয়দ মামুনূর রশীদ

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




