somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুমুআহঃ সপ্তাহের সেরা দিন

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহিররাহমানিররাহিম, সর্ব শক্তিমান আল্লাহর প্রশংসা করছি, তাঁরই কাছে সাহায্য চাই এবং তাঁরই ক্ষমার প্রত্যাশী।

জুম্মা একটি মহিমান্বিত দিবস, এটি একটি সম্মানিত দিন এবং মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদ।


পবিত্র কুরানে আল্লাহসুবহানুওয়াতা’আলা ঘোষনা করেন [ সুরা জুমুআহঃ আয়াত-৯, ১০ এবং ১১]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ (৯

মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ (১০

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।

وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ (১১

তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।

জুম্মার সালাত ফরয হওয়ার পর থেকে এ সালাত এর ব্যাপারে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহুয়ালাইহিয়াসসাল্লাম) বিশেষ যত্নবান ছিলেন, তিনি মুসলমানদের এ সালাতের তাৎপর্য স্মরণ করিয়ে দিতেন, তিনি এই সালাতকে হাল্কা ভাবে না নেয়ার জন্য সাহাবীগণকে সতর্ক করতেন।

জুম্মা হচ্ছে সপ্তাহের সেরা দিন। ইমাম আহমেদ, মুসলিম এবং তিরমিযি বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহিয়াসসাল্লাম বলেনঃ

“সুর্য উদিত হয় এমন দিনের মধ্যে জুম্মা হলো স্রেষ্ঠ দিন । এ দিনে আল্লাহ আদম (আলাইহিয়াসসাল্লাম) কে সৃষ্টি করেছেন, তাঁকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই জান্নাত থেকে বের করেছেন”

অনেক পূণ্যের কাজ ব্যাতিত এই দিনটি অতিবাহিত করবেননা এবং অশেষ সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করবেননা।



একটি দ্রুত স্মরণিকাঃ

১। নখ কাটুন

২। গোসল করুন

৩। উত্তম পোশাক পরিধান করুন

৪। মেসওয়াক ব্যাবহার করুন

৫। আগে ভাগে মসজিদে যান

৬। জামাতে সালাত আদায় করুন

৭। আল্লাহর কাছে অনেক বেশী করে দোয়া করুন

৮। সুরা কাহফ তেলাওয়াত করুন

৯। অধিক হারে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহুয়ালাইহিয়াসসাল্লাম) এর উপর দরুদ পাঠ করুন

১০। যত বেশী পারেন ভালো কাজ করুন এবং পাপ কাজ থেকে বিরত থাকুন

SIMILAR POSTS YOU MAY LIKE TO READ:

দশটি সময় যখন দু’আ কবুল হয়

ইবাদতে পরিতৃপ্তি ও মিষ্ট স্বাদ

সালাত কি জীবনে পরিবর্তন আনে?

আমাদের দশটি বিনষ্ট জিনিস

হিংসা বা ঈর্ষা জয়ের ৮ টি উপায়

মদীনায় মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর দেয়া প্রথম খুতবা
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×