somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাসী হামলার ভয় আমেরিকান দূতাবাসেরঃ কি বার্তা দিতে চায় আমেরিকা?

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেশ কটি মুসলিম অধ্যুষিত দেশে আমেরিকা তার দূতাবাস বন্ধ রাখবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। খবরটি দেখেই হাসি পেলো। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা হঠাৎ সন্ত্রাসী হামলার ভয়ের এ নাটক কেনো করছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেইতো? ২০০১ সালের ৯/১১ এর পর সামরিক শক্তির সমাবেশে আমেরিকা দুনিয়াব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করেছে। তেল সম্পদ সহ আর্থিকভাবে আমেরিকা হয়েছে প্রচুর লাভবান। টুইন টাওয়ার হামলা না হলে এসব সম্ভবপর ছিলো কিনা সন্দেহ। তাই অনেকেই বলেন, টুইন টাওয়ার হামলাও আমেরিকার সাজনো নাটক ছাড়া কিছুই না!

এমনকি আমাদের দেশে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ও স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তি জামাতে ইসলামের প্রতি আমেরিকার রয়েছে ব্যাপক সমর্থন। এ দলটিকে আমেরিকা মডারেট ইসলামিক পার্টি হিসেবে অভিহিত করে থাকে। সন্ত্রাসী সংগঠন জামাতের সাথে অবশ্য আমেরিকার এ মিত্রতা নতুন কিছু নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও জামাত আমেরিকার সর্বৈব সমর্থন পেয়েছিলো। এবং এরপর থেকে আজ অব্ধি জামাত সে সহযোগিতা পেয়ে আসছে। আসুন পৃথিবী জুড়ে আমেরিকার কর্তৃক ও তার পরোক্ষ সহযোগিতায় যে ধরনের গণহত্যা, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার কিছু নমুনা দেখিঃ

ঘটনা একঃ
১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিন দিন পর ৯ই আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২ লক্ষ ৩৭ হাজার এবং নাগাসাকিতে ১ লক্ষ ৩৫ হাজার লোকের মৃত্যু ঘটে।

ঘটনা দুইঃ
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনী ও এদেশের রাজাকার আলবদররা মিলে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করে, সম্ভ্রম হানি করে দু'লক্ষ মা বোনের। পাকিস্তানী বাহিনী ও রাজকারদের পক্ষে অবস্থান নেয় আমেরিকা। পাকিস্তানের পক্ষে সপ্তম নৌবহর পাঠাতে চাইলে সোভিয়েত রাশিয়ার হুমকিতে পরে নৌবহর প্রত্যাহার করে।

ঘটনা তিনঃ
১৯৬০-এর দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। ১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামি সরকারের পতন রোধকল্পে সেখানে সৈন্য পাঠায়, কিন্তু এর ফলে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূত্রপাত হয়, তাতে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জয়ী হতে পারেনি। ১৯৭৫ সালে কমিউনিস্ট শাসনের অধীনে দুই ভিয়েতনাম একত্রিত হয়। ১৯৭৬ সালে এটি সরকারীভাবে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নাম ধারণ করে। এই যুদ্ধে প্রায় ৩২ লক্ষ ভিয়েতনামি মারা যান। এর সাথে আরও প্রায় ১০ থেকে ১৫ লক্ষ লাও ও ক্যাম্বোডীয় জাতির লোক মারা যান।

ঘটনা চারঃ
ইরাকে জীবানু অস্ত্র আছে এ অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। যদিও মূলত তেল সম্পদের উপর একক আধিপত্য কায়েমের জন্যই এ হামলা চালায় আমেরিকা। ক্ষমতাচ্যুত করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে। ক্ষমতায় বসায় মার্কিনীদের পুতুল সরকারকে। ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের পূর্বে প্রায় ৭ লক্ষ সাধারণ ইরাকীকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী।

ঘটনা পাঁচঃ
আফগানিস্তানে লাদেন রয়েছে এ অজুহাতে ৯/১১ এর পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা করে। সেখানে হামিদ কারজাইকে প্রেসিডেন্ট করে আমেরিকার নিয়ন্ত্রিত একটি পুতুল সরকার গঠন করে। এখনো সেখানে মার্কিনী সৈন্য উপস্থিত। ২০০১ সাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ মারা গিয়েছেন। যদিও পরবর্তীতে লাদেনকে মার্কিন সেনারা পাকিস্তানের অভ্যন্তরে হত্যা করে পাকিস্তানের সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তবু আজও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়নি।

ঘটনা ছয়ঃ
১৯৪৮ সাল হতে আজ অব্ধি জায়নবাদি ইসরায়েল কর্তৃক প্রায় ১৫ লক্ষ ফিলিস্তিনী নাগরিককে হত্যা করা হয়। ৫০-৬০ লক্ষ ফিলিস্তিনী নাগরিক উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। আর এসব হত্যাকান্ড ও অপরাধ সংঘটনে ইসরায়েল প্রতিনিয়ত আমেরিকার সামরিক ও সকল ধরনের সুবিধা ও সমর্থন পাচ্ছে।

এছাড়াও,
* মার্কিন সাম্রাজ্যবাদের চক্ষুশূল হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সহযোগিতা করে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দেশে আশ্রয় প্রশ্রয় দেয়ার ব্যবস্থা করে।

* লাতিন আমেরিকার ইতিহাসে চিলির প্রথম সমাজবাদী, মার্কসবাদী প্রেসিডেন্ট সালভেদর আলেন্দে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাকে সামরিক একনায়ক পিনোচেট হত্যা করে। এ হত্যাকান্ডে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ পিনোচেটকে সহযোগিতা করে।

* আরব জাতীয়তাবাদের নেতা গালাল আব্দেল নাসেরকে হত্যায় আনোয়ার সাদাতকে সহায়তয়া করে সিআইএ।

* লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যায় বিদ্রোহীদের সহযোগিতা করে আমেরিকা।

* কিউবার অবিসংবাদিত নেতা, আমেরিকান সাম্রাজ্যবাদের দুশমন, বিশ্বের শোষিত মানুষের মুক্তির নিশানা, জীবন্ত কিংবদন্তি নেতা ফিদেল ক্যাস্ত্রোকে কয়েক শতবার হত্যা চেষ্টা চালায় আমেরিকা।

পৃথিবীর দেশে দেশে আরো কত কত হত্যা, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বা তাতে মদদ দিয়েছে আমেরিকা তার হিসেব করা খুবই কঠিন।
তাই আমেরিকা যখন নিজে সন্ত্রাসী হামলায় আক্রান্ত হবার নাটক সাজায় বা ভয় পাবার অভিনয় করে তখন বুঝতে বাকী থাকে না যে, তার অন্তর্নিহিত অন্য কোনো তাতপর্য আছে।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×