somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্তিন ও বাংলাদেশের জনগণঃ ২১ আগস্টের অন্ধকারে সম্পর্ক খোঁজার চেষ্টা

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. হেইস বাইজম্যান। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সামরিক প্রয়োজনে কৃত্রিম ফসফরাস আবিষ্কার করেন। অত্যন্ত আনন্দিত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাইজম্যানকে জিজ্ঞেস করলেন কি চান তিনি। এ বিজ্ঞানী প্রত্যুত্তরে অর্থ বিত্তের বদলে স্বজাতি অর্থাৎ ইহুদীদের জন্য একটি দেশ চাইলেন। তার পছন্দ ছিলো ফিলিস্তিন। ১৯১৭ সালে যুদ্ধে জয়ী হলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ফিলিস্তিনে নতুন রাষ্ট্র তৈরীর ঘোষণা দিলেন। সংখ্যাগরিষ্ঠ আরবরা ভেবেছিলো এ রাষ্ট্র তাদের জন্য। তারা এর ভেতরের চতুরতা ধরতে পারেনি। ১৯১৮ সালে ব্রিটিশ সরকার এ অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে নতুন রাষ্ট্র ঘোষণার মধ্য দিয়ে।

পরবর্তী ৩০ বছরে ফিলিস্তিনদের বুঝতে আর বাকী থাকেনি সেদিন ব্রিটিশ সরকার তাঁদের ভীষণভাবে ধোঁকা দিয়েছে। কারণ এ সময়ে ব্রিটিশ সরকার আরবদের দমন পীড়ন শুরু করে এবং ব্রিটিশদের সহযোগীতায় ইহুদীরা আরবদের উপর আধিপত্য কায়েমের জন্য কয়েকটি সন্ত্রাসী সংগঠন তৈরী করে। যার মধ্যে হাগানাহ, ইরগুন ও স্ট্যার্ন গ্যাং ছিলো প্রধান। এ সংগঠনগুলো হত্যা-খুন-সন্ত্রাস-ধর্ষণ-অগ্নিসংযোগ সহ ধ্বংসযজ্ঞ চালানোর মধ্য দিয়ে অসহায় ফিলিস্তিনিদের বাধ্য করতো দেশ ছাড়তে। এভাবে তারা ফিলিস্তিনকে ধীরে ধীরে তারা নিজেদের কব্জায় নিয়ে আসতে লাগলো। কিন্তু বিশ্ব সংবাদ মাধ্যমগুলোতে যখন এ কর্মকান্ডগুলো উন্মোচিত হতে থাকলো তখন এরা স্বজাতির উপর বোমা হামলা করে। ১৯৪০ ও ১৯৪২ সালে ইহুদী যাত্রী বহনকারি ফিলিস্তিনগামী দুটো জাহাজ গুড়িয়ে দিয়ে যথাক্রমে ২৭৬ ও ৭৬৯ জন ইহুদীকে হত্যা করে।

নাশকতামূলক কর্মকান্ডের ধরণ ও কৌশলের দিক থেকে সন্ত্রাসী ইহুদীদের এ সংঠনের সাথে বাংলাদেশের যে কয়টি সংগঠনের অত্যন্ত সাদৃশ্যতা রয়েছে সেগুলো হচ্ছে, জামাতে ইসলাম, জেএমবি, হুজি, জেএমজি ইত্যাদি সংগঠন। জেএমবি এবং জেএমজি গত চারদলীয় সরকারের আমলে যাত্রা শুরু করে। হাগানাহ যেমন আরবদের নিধন করেছে, তেমনি এ দেশে জামাত, জেমবি'রা নিধন করছে বাঙ্গালীদের, প্রগতিশীলদের। দখলে নেয়ার চেষ্টা করছে এ দেশকে। ধর্মের নামে কায়েম করতে চাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের আজ্ঞাবাহী মৌলবাদী রাষ্ট্র।

এরা এবং এদের জাত ভাইয়েরা একাত্তরে পরাজিত হয়েছিলো। পঁচাত্তরে জিয়াউর রহমান এদের পূনর্বাসিত করলো। এরপর থেকে আজ অব্ধি রাজনীতিতে অবস্থান পাকাপোক্ত করতে এ সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি কত যে হত্যা, খুন, ধর্ষণ, সংখ্যালঘু নির্যাতন, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তার হিসেব করাটা কঠিন। দেশের প্রগতিশীল সংগঠনগুলো যেমন ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর অজস্র কর্মীকে খুন করে এরা বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দখল করে রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন হল, বিভিন্ন কলেজকে।

প্রগতিশীল সংগঠনগুলোকে বোমা মেরে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এরা একের পর এক বোমা হামলা চালিয়েছে। রমনার বটমূলে, কমিউনিস্ট পার্টির সমাবেশে, উদীচীর সমাবেশে এবং আওয়ামীলীগের সমাবেশে বোমা হামলার মধ্যে দিয়ে এরা বারবার মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তিকে স্তব্ধ করে দিতে চেয়েছে। দেশের ৬১ জেলায় একসঙ্গে বোমা হামলা, আদালত প্রাঙ্গণে বোমা হামলা, চারটি সিনেমা হলে একসাথে বোমা হামলা সহ বোমা মেরে হত্যা করেছে আওয়ামীলীগ নেতা আহসানউল্লাহ্‌ মাস্টারকে, এম এস কিবরিয়াকে, কমিউনিস্ট নেতা সাংবাদিক মানিক সাহা সহ প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনাধারী অসংখ্য নেতাকর্মীকে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক এর একটিরও কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আজ সেই ভয়াল ২১ আগস্ট, ২০০৪ সালের এ দিনে আওয়ামীলীগ সভানেত্রীকে হত্যাচেষ্টায় উপর্যপুরি বোমা হামলায় নিহত হন আইভী রহমান সহ ২৪ জন নেতাকর্মী। আজকে সেসকল নিহত শহীদ ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই। পাশাপাশি যখন দেখি এ হত্যাকান্ডের বিচার আওয়ামীলীগ গত ৫ বছরেও সম্পাদন করতে পারে নাই তখন আসলে হতাশ না হয়ে পারি না। মনে প্রশ্ন জাগে কেনো এ বিচার হলো না? এ বোমা হামলার কুশীলবদের কেনো বিচারের আওতায় আনা গেলো না?

ফিলিস্তিনের জনগণ এত অত্যচার নির্যাতনের পর আজও লড়াই চালিয়ে যাচ্ছে। তাই ফিলিস্তিনের জনগণ আমাদের কাছে অনুপ্রেরণা। আমরাও নিশ্চয় হাল ছাড়বো না। তাই আমরা সাম্প্রদায়িক, মৌলবাদি ও সাম্রাজ্যবাদীদের হাত থেকে দেশকে রক্ষার সংগ্রাম চালিয়ে যাবো।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×