জয়ের একমাত্র রাজনৈতিক যোগ্যতা হচ্ছে সে শেখ হাসিনার পুত্র।
অনেকে জয়ের শিক্ষা দীক্ষার কথা বলেন। আমার জানামতে আওয়ামীলীগে জয়ের চাইতেও শিক্ষিত ও মেধাবী অনেক ত্যাগী নেতা কর্মী আছেন। আর রাজনৈতিক নেতা হতে হলে একাডেমিক শিক্ষাই একমাত্র মাপকাঠি নয়। একাডেমিক শিক্ষা যদি বিবেচ্য হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক নেতা হতেন বড় বড় সব শিক্ষাবিদ, বিজ্ঞানীরা। জয় যদি খুব শিক্ষিত ও মেধাবী কেউ হয়ে থাকেন তাহলে তিনি শিক্ষাবিদ অথবা বিজ্ঞানী হবার চেষ্টা করে দেখতে পারেন। একজন বিজ্ঞানী বা শিক্ষাবিদ একজন রাজনৈতিক নেতার থেকেও গুরুত্বপূর্ণ ক্ষেত্রবিশেষে।
রাজনীতি এতো সহজ নয়। চাইলাম আর রাজনীতি শুরু করলাম, নেতা হয়ে গেলাম বিষয়টি এতো সহজ নয়। এর জন্য অনেক ত্যাগ, লড়াই-সংগ্রাম ও মাঠের অভিজ্ঞতার দরকার আছে।
জয় আগে ছাত্র রাজনীতি করেননি বলে কি এখন আর রাজনীতি করার সুযোগ নেই? অবশ্যই আছে। এখন থেকে তিনি তৃণমূলে তার রাজনৈতিক কর্মকান্ড শুরু করুক। তৃণমূলের নেতা কর্মীদের কাছে যোগ্যতার প্রমাণ দিক। জেলা পর্যায়ে নিজেকে প্রমাণ করুক। এরপর তিনি জাতীয় রাজনীতি করার জন্য নিজেকে তৈরী করার সুযোগ পাবেন।
জানি এসবের কিছুই করার দরকার পড়বে না জয়ের। কারণ বাংলাদেশে এখন গণতান্ত্রিক রাজনীতির চল নেই। আছে পরিবারতন্ত্র। এর ফাঁক দিয়েই জয় লুট করবেন জনগণের নেতার আসন।
এর আগে আমরা অশিক্ষিত তারেকের দৌরাত্ম্য দেখেছি। লুটপাটের রাজপুত্র আমাদের দেশকে বিদেশের ব্যাঙ্কগুলোর লকারে লুকিয়ে রেখেছে। এখন এক তারেকের পর আরেক জয় এ জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসতে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




