somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধ করাটা যখন পূণ্যের কাজ

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ফার্মাসিস্টরা ধর্মঘট পালন করছেন দেশের প্রায় সব ফার্মেসি বন্ধ রেখে। কয়েকদিন আগে অভিযান চালিয়ে র‍্যাব কয়েকশত কোটি টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন। তাই এই ধর্মঘট। তার মানে কি ভেজাল ঔষধ বিক্রীর নিশ্চয়তা চান ফার্মাসিগুলো? তারা বলছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেনো? অনুমোদনবিহীন ঔষধ উৎপাদন করছেন যেসব ফার্মাসিউটিক্যালস্‌ কোম্পানীগুলো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আগে। তার মানে এই নয় যে, ফার্মেসিগুলো সেই অনুমোদনবিহীন ঔষধ অথবা মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রীর বৈধতা পেলেন। কারণ বাংলাদেশের ঔষধ আইনে ফার্মেসিতে কি ঔষধ রাখা যাবে সেটিরও স্পষ্ট উল্লেখ রয়েছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নেতারা অভিযোগ করছেন, লঘু পাপে গুরুদন্ড দেয়া হয়েছে। এ সবই মানলাম। কিন্তু তার প্রতিবাদে চিকিৎসা খাতকে বিকল করে দিতে হবে?

এর আগেও আমরা দেখেছি, সিএমসিতে কর্তব্যরত এক ডাক্তার অপারেশনের গজ ভেতরে রেখে সেলাই করে দেন। প্রমাণিত হয়। তাই আদালত তাকে শাস্তি প্রদান করে। এরপর দেখলাম তাকে বাঁচানোর জন্য ইন্টার্নি ডাক্তাররাতো বটেই এমনকি বিএমএ'র মতো দায়িত্বশীল সংগঠনও বিক্ষোভ দেখিয়েছে। ডাক্তাররা যদি এমনটা করতে পারে তাহলে ফার্মেসিগুলোর অপরাধতো কম বটেই।

অপরাধ করাটা এখন পূণ্যের কাজ। তারেক জিয়ার মতো দূর্নীতির বরপূত্র, যে কিনা হাওয়া ভবনকে পৃথিবীতে সর্বকালের সেরা দূর্নীতির কেন্দ্রে পরিণত করেছে, তাকে বাঁচানোর জন্য পুরো বিএনপি-জামাত জোট এক হয়ে মাঠে লড়ছে। সমর্থনও পাচ্ছে মানুষের। এ সরকারে আবুল হোসেন, সালমান এফ রহমান, হলমার্কের মতো বড় দূর্নীতির ঘটনায় সরকার মৌন থেকে পরোক্ষভাবে তাদের সমর্থন দিচ্ছে। এই রাজনৈতিক কুআচারের প্রভাব সবখানে পড়ছে। সামনে আমাদের তার জন্য আরো দায় শোধ করতে হবে। তার জন্য আমরা প্রস্তুততো? নাকি আমরা এমন একটি রাজনীতির সূচনা করতে সহযোগিতা করবো যেখানে অন্যায়কারীকে আদর নয় শাস্তির মুখোমুখি করা হবে। আমাদের জীবনের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×